1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

মুন্সিগন্জ বিএনপি বাংলাদেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে চান মুন্সি গন্জে, ডা. আব্দুল মঈন খান -দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

মোঃ মানিক জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জঃমুন্সীগঞ্জ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান তার বক্তব্যে বলেন,বিক্রমপুর একটি ঐতিহ্যের নাম।বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে ১৯৭৯ সালে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন আব্দুল হাই। আমরা জিয়ার আদর্শের রাজনীতি করি।খালেদা ও তারেক রহমানের নির্দেশে রাজনীতি করি।আমরা তিনটি নির্দেশ পালন করলে আমাদেরকে আর কেউ ঠকাতে পারবে না।বিএনপি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায়। জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য বিএনপি রাজনীতি করে।ভোটের অধিকার,অর্থনীতির শোষণ থেকে মুক্ত করার,আইনের শাসন ফিরিয়ে আনার জন্যই আমরা রাজনীতি করি।শুক্রবার ২৯ মার্চ বিকাল ৫টায় জারা কমিউনিটি সেন্টারে আলোচনা সভা,ইফতার ও দোয়া মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব বলেন।

ড.মঈন খান আরও বলেন,ব্যক্তির চেয়ে দল বড়,দলের চেয়ে দেশ বড় সেটা বিএনপিই প্রমাণ করেছে। বাংলাদেশের মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে।আগামীতে আর প্রহসনের নির্বাচন দিতে পারবে না এই সরকার,তার বক্তব্যের পরেই তারেক রহমান সরাসরি ভিডিও বক্তব্য রাখেন।

এ সময় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ বক্তব্য দেন।পরে মীর সরাফত আলী সফুও বক্তব্য রেখেছেন এবং সকল কারামুক্ত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে পবিত্র মাহে রমজানের ১৭ তম রোজা শুক্রবার ২৯ মার্চ ২০২৪ইং বিকাল ৪টায় আলোচনাসভা শুরু হয়।আলোচনা সভায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো: কামরুজ্জামান রতনের সভাপতিত্বে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।এছাড়াও বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ,সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো এবং কাজী সাইয়েদুল আলম বাবুল।এছাড়াও আলোচনা করেন মুন্সীগঞ্জ জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: মহিউদ্দিন,মো:শাহজাহান খান, আলী আজগর রিপন মল্লিক,একে এম ইরাদত মানু,শহিদুল ইসলাম শাহিন প্রমুখ।আলোচনা শেষে ইফতারের পূর্ব মুহুর্তে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ফিলিস্তিনের নির্যাতিত সকল মুসলিম জাতির জন্য দোয়া করা হয়।আলোচনা ও দোয়া মাহফিলে জেলা বিএনপির তৃনমুল পর্যায়ের সকল নেতাকর্মী অংশ গ্রহণ করে।প্রায় ৫ হাজার লোকের ইফতার আয়োজন করা হয়েছে বলে বিএনপির আয়োজকরা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park