1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

মিথ্যা মামলা থেকে মুক্তি পেলেন সাতক্ষীরা বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৩ বার পঠিত

আল আমিন সরদার নিজস্ব প্রতিনিধিঃ
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক সাতক্ষীরা ১ (তালা -কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব আজ বিকাল ৪ঃ২০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ায় সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানায় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ জনগণের মাঝে আনন্দের ঢ্ল । হাবিবুল ইসলাম হাবিবের মুক্তির পর সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা সুরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরদার তালা উপজেলা যুবদলের সবে সভাপতি হাফিজুর রহমান হাফিজ তালা উপজেলা কৃষক দলের আহবায়ক ডাক্তার মামুন যুবদলের তলা উপজেলা সভাপতি মন্টু সহ স্থানীয় নেতৃবৃন্দরা আনন্দে মিষ্টি বিতরণ করেন। ইতিমধ্যে পাটকেলঘাটে এলাকায় বিভিন্ন জায়গায় হাবিবুল ইসলাম হাবিবের ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে। জানা যায় ২০০২ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বাহরে কথিত হামলার অভিযোগে ২০১৫ সালে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করে জেলে পাঠায় এবং ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়। তাকে সাতক্ষীরা জেল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এদিকে নজির বিহীন এ রায়ের কারণে তলা উপজেলার বিএনপির নেতা কর্মীদের মাঝে ব্যাপক মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় সে সময় স্থানীয় নেতারা মিথ্যা রায়ের প্রতিবাদে এলাকায় ব্যাপক বিক্ষোভ মিছিল করে। দীর্ঘ তিন বছর চার মাস কারা ভোগের পর গত ২০২৪ সালের গত ০৫ ই আগস্ট ছাত্র-জনতার এক দফা দাবির মুখে সাবেক সরকার পদত্যাগ ও পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার থাকাবস্থায় এক সপ্তাহ আগে সাতক্ষীরা ১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের উক্ত মামলায় জামিন হয়। দীর্ঘ প্রতীক্ষার পর আজ ৩রা সেপ্টেম্বর বিকাল ৪ টা ২৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। জানা যায় সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলাযর এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন দক্ষিণ বঙ্গের এই প্রিয় নেতা। তিনি শৈশব থেকেই পড়াশুনায় মেধার স্বাক্ষর রেখে চলেছেন। তিনি ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞানে ভর্তি হন। বিশ্ববিদ্যালয় পড়াকালীন তিনি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। তিনি ১৯৯৩ সালে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মনোনীত হন। ১৯৯৪ সালে রিজভী ও ইলিয়াস হোসেন কমিটির ১নম্বর সহ-সভাপতি দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নিজে জন্মভূমি সাতক্ষীরা জেলার দায়িত্বভার গ্রহণ করেন এবং সাতক্ষীরা ১ আসনে ১৯৯৬ সালে সংক্ষিপ্ত মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১ সালের পহেলা অক্টোবরে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে পুনরায় সাতক্ষীরা ১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর তিনি পাটকেলঘাটা কে প্রশাসনিক থানায় রূপান্তরিত করা সহ এলাকার নানা অবকাঠামগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা সহ জনসাধারণের বিভিন্ন উন্নয়নমূল কর্মকাণ্ড করে সর্বস্তরের জনগণের সোনাম অর্জন করেন। পরবর্তীতে দলের কঠিন সময়ে ২০০৯ সালে কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক নির্বাচিত হন। এবং পরবর্তীতে ২০১৬ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park