1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

মানবতার ফেরিওয়ালা সাতক্ষীরার গর্ব নাসিম ফারুক মিঠু খান মানবিক কর্মকাণ্ডে মানুষের পাশে, মাদক ও অপরাধের বিরুদ্ধে সোচ্চার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৭৪ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার মানুষের কাছে নাসিম ফারুক মিঠু খান একজন মানবিক ও সমাজসচেতন ব্যক্তি হিসেবে পরিচিত। অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতা করা এবং মানুষের কল্যাণে কাজ করার কারণে স্থানীয়দের অনেকেই তাকে ভালোবাসা ও সম্মানের সঙ্গে দেখেন।সম্প্রতি তাকে ঘিরে প্রকাশিত বিভিন্ন অভিযোগের বিষয়ে দৈনিক সোনার বাংলাদেশ নিজস্বভাবে তথ্য যাচাই ও অনুসন্ধান করেছে। অনুসন্ধানে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা নিশ্চিত করার মতো নির্ভরযোগ্য ও গ্রহণযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।
বরং স্থানীয় পর্যায়ে খোঁজখবর নিয়ে জানা গেছে, নাসিম ফারুক মিঠু খান দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। মাদক ও অপরাধের বিরুদ্ধে তিনি সোচ্চার—এমন বক্তব্যও স্থানীয়দের কাছ থেকে পাওয়া গেছে।মানবতার পাশে থাকার গল্প
মানুষের বিপদে পাশে দাঁড়ানো, অসহায়দের সহযোগিতা করা এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন মিঠু খান—এমনটাই জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, সমাজে যারা নীরবে মানুষের জন্য কাজ করেন, তাদের কর্মকাণ্ডও যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন।একজন মানুষের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রকাশের আগে সত্যতা যাচাই করা যেমন জরুরি, তেমনি একজন মানুষের ভালো কাজ ও মানবিক ভূমিকা তুলে ধরাও দায়িত্বশীল সাংবাদিকতার অংশ।
নাসিম ফারুক মিঠু খান—মানবতার ফেরিওয়ালা, সাতক্ষীরার গর্ব। মানুষের পাশে থেকে মানবিকতার এই পথচলা আরও এগিয়ে যাক—এটাই প্রত্যাশা।
দৈনিক সোনার বাংলাদেশ সত্য, বস্তুনিষ্ঠতা ও মানবিক সাংবাদিকতার প্রতি অঙ্গীকারবদ্ধ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park