1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

মাদক নির্মূলে শুধু সেবী নয়, ধরতে হবে মূলহোতাদেরও

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক;সমাজে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মাদকের বিস্তার। বিশেষ করে যুবসমাজ মাদকের ভয়াল থাবায় ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। সচেতন মহলের দাবি, মাদক নির্মূল করতে হলে শুধু মাদকসেবীদের গ্রেপ্তার করলেই হবে না, বরং মাদকের মূলহোতা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করতে হবে।
তাদের মতে, মাদকসেবীরা মূলত এই চক্রের শিকার। আর পর্দার আড়ালে থেকে মাদক ব্যবসায়ীরা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে সমাজকে অস্থির করে তুলছে। প্রশাসনের নিয়মিত অভিযানে অনেক সময় সেবীরা আটক হলেও প্রকৃত গডফাদাররা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ফলে বন্ধ হচ্ছে না মাদকের ভয়াবহ বিস্তার।
সচেতন নাগরিকরা বলছেন, মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে অনেকাংশেই কমে আসবে মাদকের ভয়াল ছোবল। একইসঙ্গে সীমান্ত ও বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনে করছেন, যুবসমাজকে রক্ষা করতে হলে এখনই মাদকের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের কঠোর অবস্থান নিশ্চিত করতে হবে। মাদক ব্যবসায়ীদের শিকড় উপড়ে ফেলতে পারলেই গড়ে উঠবে একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park