1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

মাথা উঁচু করে দ্রুত ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮০ বার পঠিত

অনলাইন ডেক্স :ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে জানিয়েছেন, তিনি দ্রুতই বাংলাদেশে ফিরবেন এবং ‘মাথা উঁচু করে’ ফিরবেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলেছেন।
শেখ হাসিনা বলেন, অতীতে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে দমন করা যায়নি। তার ভাষ্য, সৃষ্টিকর্তা বাঁচিয়ে রেখেছেন বলেই তিনি আবারও দেশে ফিরে গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবেন।আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরও দলকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছিল। তার দাবি, দেশে এখনো দলের বিপুলসংখ্যক সমর্থক ও নেতাকর্মী রয়েছেন এবং তারা বর্তমান সরকারের বিরুদ্ধে সক্রিয় রয়েছেন।তিনি আরও বলেন, দল আরও সংগঠিত হয়ে ফিরে আসবে এবং সে প্রস্তুতি নীরবে চলছে।দেশের বাইরে অবস্থানরত নেতাকর্মীদের বিষয়ে শেখ হাসিনা বলেন, কেউ স্বেচ্ছায় দেশ ছাড়েননি, অনেকেই জীবন বাঁচাতে বাধ্য হয়ে বিদেশে গেছেন।তিনি অভিযোগ করেন, অনেক নেতাকর্মী হত্যা ও মামলার শিকার হয়েছেন। বিদেশে থাকা নেতারা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরছেন বলেও দাবি করেন তিনি।ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ‘ভারতপন্থি’ হওয়ার অভিযোগ তোলা হলেও দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তির প্রমাণ কেউ দেখাতে পারেনি। তিনি গঙ্গা পানি চুক্তি, সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি এবং স্থলসীমান্ত চুক্তির মতো বিষয়গুলো তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park