1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাবেক কর্মস্থলে পাহাড়সম অভিযোগ, বঙ্গবন্ধুকে নিয়ে গান গেয়েও আলোচনায় ঢাকার ডিসি ফরিদা খানম—এ যেন নাটকীয় গল্প! আবারও ৫০ লাখ টাকা লেনদেনে সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া

মহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১১৫ বার পঠিত

মোঃ মেহেদী হাসান মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় থানার নতুন ভবনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় ওসি রুহুল আমিন এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান। সাংবাদিকদের পক্ষেও পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
এসময় থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ তার সঙ্গে ছিলেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কাজী সাঈদ টিটো, গোলাম রসুল বাবু, গৌতম কুমার মহন্ত, আজাদুল ইসলাম আজাদ, আককাস আলী ও বরুণ মজুমদার। এছাড়াও সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু, আমিনুর রহমান খোকন, মেহেদী হাসান, রশিদুল ইসলাম রশিদ, আইনুল হোসেন, ইউসুফ আলী সুমন প্রমুখ এতে উপস্থিত ছিলেন।
নাটোর জেলার বাসিন্দা নবাগত ওসি রুহুল আমিন জানান, তিনি ২০১০ সালে পুলিশে যোগ দিয়ে সারদায় প্রশিক্ষণ নেন। ২০১১ সালে রাজশাহী জেলার গোদাগাড়ি থানায় পিএসআই হিসেবে যোগ দেন। এরপর বিভিন্ন সময় জয়পুরহাট, চাপাইনবাবগঞ্জ, নাচোল প্রভৃতি থানায় চাকরি করেন। ২০১৯ সালে ইন্সপেক্টর পদে উন্নীত হন। খুলনা রেঞ্জের নড়াইল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে, লোহাগড়া ও এয়ারপোর্ট থানা এবং সবশেষ রাজশাহীর মতিহার থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।#

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park