1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

মহাদেবপুরে আমন ধান চাল সংগ্রহ উদ্বোধন – দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১১১ বার পঠিত

মোঃ মেহেদী হাসান মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে ২০২৩-‘২৪ মৌসুমে অভ্যন্তরিণ ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) দুপুরে এ উপলক্ষে উপজেলা সদরের সরকারি খাদ্যগুদামে আয়োজিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতে কেটে সংগ্রহ অভিযান উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান, সদর সরকারি খাদ্য গুদামের পরিদর্শক আতিকুল ইসলাম রবি, সরস্বতিপুর সরকারি খাদ্যগুদামের পরিদর্শক পরেশ চন্দ্র মাহাতো, উপজেলা চাউলকল মালিক গ্রুপের সভাপতি ও খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবু হাসান, চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন, সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, বিশিষ্ট চাউল কল মালিক আয়নুল ইসলাম, শাহিনুর রহমান, সেলিম হোসেন, জাহিদ হাসান প্রমুখ।
উদ্বোধনী দিনে মেসার্স আবেজান চাউল কলের মালিক মাসুদ হোসেনের নিকট থেকে একশ’ মেট্রিক টন ধান কেনা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, চলতি মৌসুমে উপজেলার সদর, রাইগাঁ, মহিষবাথান ও নবনির্মিত সরস্বতিপুর সরকারি খাদ্যগুদামে ৪৪ টাকা কেজি দরে মোট সাত হাজার ১৫৮ মেট্রিক টন চাল এবং ৩০ টাকা কেজি দরে এক হাজার ১২২ মেট্রিক টন ধান কেনা হবে। উপজেলার ২৩ টি অটোমেটিক রাইস মিল ও ১২৩ টি সিদ্ধ চাউল কল থেকে এসব চাল এবং আপসের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে। ইতোমধ্যে চালকল মালিকদের সাথে লিখিত চুক্তি সম্পন্ন করা হচ্ছে। আগামী বছর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সংগ্রহ অভিযান।#

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park