1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় জামায়াতে ইসলামীর কর্মীরা আব্দুল খালেক নিহত, ২০ নেতাকর্মী আহত ‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়া ছেলেপেলেদের যদি রাস্তায় পাওয়ায় যায়, তাহলে তাদের ধরা হবে,

ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরছেন নেইমার

  • আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১০৮ বার পঠিত

ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরছেন নেইমার। এমনটি জানিয়েছেন ব্রাজিলের উইঙ্গার গাব্রিয়েল মার্তিনেলি। তিনি জানান, গ্রুপের শেষ ম্যাচে নামার জন্য মুখিয়ে আছেন নেইমার। মে মাস থেকে মাঠের বাইরে। কাফ মাসেলে চোট সারিয়ে গত সপ্তাহে ব্রাজিলের ট্রেনিংয়ে যোগ দেন নেইমার। মার্তিনেলি সাংবাদিকদের বলেন, ‘নেইমার মাঠে নামার জন্য উদগ্রীব। সবাই ওর মান জানে। ও খুবই মোটিভেটেড। আমাদের দলে ওর মতো একজন প্লেয়ার থাকায় খুশি।’ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, মায়ামিতে বৃহস্পতিবারের (২৫ জুন) ম্যাচে পাওয়া যাবে নেইমারকে। তবে প্রথম একাদশে নয়, বেঞ্চে শুরু করবেন। ২০২৩ অক্টোবরের পর আর দেশের জার্সিতে খেলেননি নেইমার। এটাই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। চার পয়েন্ট নিয়ে গ্রুপ সি-তে একনম্বরে আছে ব্রাজিল। মরক্কোর পয়েন্টও সমান। কিন্তু গোল পার্থক্যে এগিয়ে ব্রাজিল। গ্রুপ শীর্ষে থেকে নকআউট পর্বের যোগ্যতা অর্জন করাই লক্ষ্য।আনচেলত্তি বলেন, ‘আমরা মায়ামিতে জিতে গ্রুপের একনম্বর দল হিসেবে নকআউটে যেতে চাই। এখানকার হোটেলে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছি। এখানেই পরের রাউন্ডের ম্যাচ খেলা উচিত। দ্বিতীয় স্থানে শেষ করলে, আমাদের মেক্সিকোতে খেলতে যেতে হবে। পুরো সূচি বদলে যাবে। আমাদের মানসিকতা জিতে এখানে থাকা। এখানে ট্রেনিং সেন্টার এবং ক্যাম্প খুবই ভালো।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park