1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাবেক কর্মস্থলে পাহাড়সম অভিযোগ, বঙ্গবন্ধুকে নিয়ে গান গেয়েও আলোচনায় ঢাকার ডিসি ফরিদা খানম—এ যেন নাটকীয় গল্প! আবারও ৫০ লাখ টাকা লেনদেনে সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া

বোমা হামলায় আলোচিত জিয়া হত্যার প্রধান দুই আসামীকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে মানববন্ধন – দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৩ বার পঠিত

এসএম রুবেল ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ থেকে।।
চাঁপাইনবাবগঞ্জের চন্দ্রনারায়নপুরে বোমা হামলায় আলোচিত জিয়াউর রহমান জিয়া হত্যা মামলার অভিযোগপত্রে প্রধান আসামী বরখাস্ত হওয়া ইউপি চেয়ারম্যান শহীদ রানা টিপু ও তিন নম্বর আসামী আজিজুর রহমানকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মাটি কাটাকে কেন্দ্র করে বোমা হামলায় নিহত হয় জিয়াউর রহমান জিয়া। এই আলোচিত মামলায় প্রভাবশালী মহলের ইশারায় পুলিশ হত্যা মামলার প্রধান দুই আসামীকে অব্যাহতি দিয়েছে। অথচ কয়েকদিন আগেও এই মামলায় পলাতক আসামী হয়ে পালিয়ে বেড়িয়েছেন সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের বরখাস্ত হওয়া চেয়ারম্যান শহীদ রানা টিপু। চলতি বছরে যুবলীগ নেতা জেম হত্যা মামলাতেও দীর্ঘদিন কারাগারে ছিলেন শহীদ রানা টিপু।
বক্তারা আরও বলেন, সাবেক চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী শহীদ রানা টিপুর প্রত্যক্ষ মদদে বোমা হামলায় নিহত হয়েছেন জিয়া। অথচ অদৃশ্য ক্ষমতার বলে এবং অবৈধ সুবিধা নিয়ে তাকে ও তার প্রধান সহযোগী আজিজুল ইসলামকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
দ্রুত তাদেরকে মামলায় অভিযুক্ত করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন এলাকাবাসী। মামলার বাদি মিলিয়ারা বেগম বলেন, স্বামী হত্যার বিচার চাই। আমার স্বামীকে তারা নির্মমভাবে হত্যা করেছে সাবেক চেয়ারম্যান টিপু ও তার লোকজন। অথচ আজকে পুলিশ তাদেরকে মামলা থেকে অব্যাহতি দিচ্ছে। এর বিচার না পেলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিচার দিব।
সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম আদালতে অভিযোগপত্র জমা দেন। সেখানে মামলার প্রধান আসামী চরবাগডাঙ্গা ইউনিয়নের বরখাস্তকৃত চেয়ারম্যান শহীদ রানা টিপু ও তারই অন্যতম সহযোগী মামলার অন্যতম আসামী আজিজুল ইসলামকে অভিযোগ পত্র থেকে বাদ দিয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা যুব মহিলা লীগের প্রচার সম্পাদক বিউটি আক্তার, পৌর যুব মহিলা লীগের সদস্য সুলেখা বেগম, সুফিয়া খাতুন, নারী নেত্রী আফসানা খাতুনসহ অন্যান্যরা। চলতি বছরের ২৩ এপ্রিল মাটি কাটাকে কেন্দ্র চন্দ্রনারায়নপুর এলাকায় দুটি গ্রুপের মধ্যে বোমাবাজির ঘটনা ঘটে। এসময় বোমার আঘাতে মৃত্যু হয় জিয়াউর রহমানের। পরে জিয়াউর রহমানের স্ত্রী মিলিয়ারা বেগম ইউপি চেয়ারম্যান শহীদ রানা টিপুসহ ৪৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, সাবেক যুবলীগ নেতা খাইরুল আলম জেম ও জিয়াউর হত্যা মামলার আসামী হওয়ায় এবং আদালতে বিচারাধীন অবস্থায় পলাতক থাকায় চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ রানা টিপুকে গত ৭ সেপ্টেম্বর তার পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park