1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৮৭ বার পঠিত

বুধবার (৩ জুন) রাত ১০টা ১০ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি। পরে রাত ১২টা ২৫ মিনিটে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাড়ি চুনকা কুটিরে এসে পৌঁছান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী।এসময় তার নিকট আত্মীয়-স্বজন ও স্থানীয় এলাকাবাসি আইভীর বাড়িতে এসে ভিড় করেন। পরিবারের সদস্যগণ ও আত্মীয় স্বজনদের কাছে পেয়ে বেশ উৎফুল্ল ও হাসিখুশি দেখা যায় আইভীকে।বিভিন্নগণমাধ্যমেরকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। এসময় বর্তমান সরকার ও বিচার বিভাগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন আইভী।তিনি বলেন, ‘বিচার বিভাগের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বর্তমান সরকারের প্রতিও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। দেশবাসীর প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি চাই সকলকে নিয়ে বাংলাদেশ সরকার গঠিত হোক। কারাগারে আমার মতো আরও অনেক মায়েরা আছে। যারা নিরপরাধ, আশা করি সরকার তাদের প্রতিও সদয় হবে।’এর আগে বুধবার রাত ১১টা থেকে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য আইভীর বাড়ির আশপাশে মোতায়েন করা হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নিজ বাড়িতে প্রবেশ করেন আইভী।২০২৫ সালের ৯ মে ভোরে নিজ বাড়ি থেকে গ্রেফতার হন আইভী। এর পর থেকে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা সহ বেশ কিছু মামলায় আসামি করা হয় তাকে। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park