1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাবেক কর্মস্থলে পাহাড়সম অভিযোগ, বঙ্গবন্ধুকে নিয়ে গান গেয়েও আলোচনায় ঢাকার ডিসি ফরিদা খানম—এ যেন নাটকীয় গল্প! আবারও ৫০ লাখ টাকা লেনদেনে সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া

বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ,যুবক আটক – দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১২৫ বার পঠিত

মোঃ মেহেদী হাসান মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে (২৯) ধর্ষণের ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে রাসেল (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে রাসেলকে আসামী করে থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
আটককৃত রাসেল উপজেলার ভীমপুর ইউনিয়নের বাগাচারা আদর্শ গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় ও এজাহার সূত্রে জানা যায়, নওগাঁ সদর উপজেলার কশবা গ্রামের ভিকটিম গৃহবধূর স্বামীর সাথে মনোমালিন্য হয়। সে রাগে স্বামীর উপর অভিমান করে গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার ভীমপুর ইউপির বাগাচারা আদর্শ গ্রামে তার ফুফাতো বোনের বাড়িতে যাওয়ার জন্য আসে। সে প্রথমে হাপানিয়া বাজারে পৌঁছে। এরপর সে বাগাচারা মোড়ে আসে। সেখানে সে তার বোনের বাড়ি চিনতে না পারলে মোড়ের কিছু মানুষকে জিজ্ঞাসা করে। তারা তার বোনের নাম শুনে তাকে চিনতে পারে না। এরমধ্যে রাসেল এসে কৌশলে তাকে নিয়ে বাজারের পার্শ্বে চলে যায় এবং তাকে জোরপূর্বক ধর্ষণ করে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে স্থানীয়রা জানতে পেরে খোজাখুজি করে তাকে সেই অবস্থায় রাতে তার বোনের বাড়িতে পৌঁছে দেয়।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমীন বলেন, এ ঘটনায় মামলা দায়ের হলে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং আটককৃতকে আগামীকাল বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park