1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। বিক্রেতা বা খোর যেই হোক নিস্তার নেই!

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৮৬ বার পঠিত

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩ জনের অর্থ ও কারাদণ্ড, অপর ১ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪ জন।বীরগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে ৩ জনকে ১ বছর করে কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে। একই অভিযানে মাদক মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকেও গ্রেফতার করা হয়।০৯ মে শনিবার দুপুর ১২:৩০ ঘটিকায় অত্র থানাধীন পৌরসভার ০২ নম্বর ওয়ার্ডের গোলাপগঞ্জ মোড়ে মাদক ব্যবসায়ীদের ৩টি বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযান কালে মাদক সেবনরত অবস্থায় রাশেদুল ইসলাম (৩০), মোঃ নাহিদ ইসলাম সবুজ (৩২) ও মোঃ রুবেল ইসলাম মামুন (৩৫)-কে হাতেনাতে আটক করা হয়। তাদের সকলের বাড়ি উত্তর সুজালপুর কলেজ মোড় এলাকায়।পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন, তিনি প্রত্যেক আসামিকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।অপর দিকে কলেজ মোড়ের আমিনুল হকের ছেলে অভিযান চলাকালে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ইনজামানুল হক পায়েল (৩২) কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশি প্রক্রিয়ার শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজত প্রেরণ করা হয়েছে। নিয়মিত মাদক বিরোধী অভিযানে নেতৃত্ব দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার, বীরগঞ্জ সার্কেল, শাওন কুমার সরকার এবং অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা, সাইফুল ইসলাম। ভিযানে আরও অংশ নেন এস আই জাহাঙ্গীর বাদশা রনিসহ অন্যান্য পুলিশ অফিসার এবং পুলিশ সদস্যগন। এ ব্যাপারে প্রশাসনিক অফিসারগণ বলেন, মাদকের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান তথা জিরো টলারেন্স। মাদক খোর কিংবা বিক্রেতা যেই হোক, কোন নিস্তার নেই।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park