1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

বাংলাদেশেল সরকারি স্কুলগুলোতে শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য এক হাজার ফুটবল উপহার দিয়েছে পাকিস্তান

  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৬০ বার পঠিত

বাংলাদেশেল সরকারি স্কুলগুলোতে শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য এক হাজার ফুটবল উপহার দিয়েছে পাকিস্তান। রবিবার (২১ জুন) শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এই উপহারের কথা জানান।পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় হাইকমিশনার শিক্ষামন্ত্রীকে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর’-এর বর্তমান অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।বৈঠকে শিক্ষা ছাড়াও যুব উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ, ডিজিটাল শিক্ষা, শারীরিক শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি (অ্যাক্রেডিটেশন) সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে যৌথ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তারা।সাক্ষাৎকালে পাকিস্তানের বিশ্ববিখ্যাত শিয়ালকোটভিত্তিক প্রতিষ্ঠান ‘ফরোয়ার্ড স্পোর্টস’-এর তৈরি একটি ফুটবল শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন হাইকমিশনার।তিনি জানান, একই মানের এক হাজার ফুটবল এরই মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কাছে হস্তান্তর করা হয়েছে। এগুলো দেশের সরকারি স্কুলগুলোতে বিতরণ করা হবে।পাকিস্তানের হাইকমিশনার বলেন, উন্নতমানের এসব ফুটবল বাংলাদেশের তরুণদের মধ্যে শারীরিক শিক্ষা, স্বাস্থ্য ও ফিটনেস চর্চা উৎসাহিত করবে। একই সঙ্গে ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের যে গভীর আগ্রহ ও আবেগ রয়েছে, তা আরও এগিয়ে নিতে এটি সহায়ক হবে।আলোচনার একপর্যায়ে হাইকমিশনার উল্লেখ করেন, পাকিস্তানের শিয়ালকোট বিশ্বব্যাপী মানসম্মত ফুটবল উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক ফুটবল সেখানেই তৈরি হয়। এমনকি ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল—২০১৪ সালের ‘ব্রাজুকা’, ২০১৮ সালের ‘টেলস্টার’, ২০২২ সালের ‘আল রিহলা’ এবং চলমান ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল বল ‘ট্রিওন্ডা’ও শিয়ালকোটে উৎপাদিত হয়েছে।শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন পাকিস্তানের এই ক্রীড়াসামগ্রী উপহারের উদ্যোগকে স্বাগত জানান এবং প্রশংসা করেন। একই সঙ্গে বৈঠকে আলোচিত বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন শিক্ষামন্ত্রী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park