1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় জামায়াতে ইসলামীর কর্মীরা আব্দুল খালেক নিহত, ২০ নেতাকর্মী আহত ‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়া ছেলেপেলেদের যদি রাস্তায় পাওয়ায় যায়, তাহলে তাদের ধরা হবে,

বলাৎকারের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগের তীর প্রতিষ্ঠানটির পরিচালক মোখলেসুর রহমান

  • আপডেট সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়া টাউন বাজারের পূর্ব পাশে ঢালিপাড়া মোড়ে অবস্থিত ‘তাকওয়া মাদ্রাসা’য় এক শিক্ষার্থীকে বলাৎকারের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অভিযোগের তীর প্রতিষ্ঠানটির পরিচালক মোখলেসুর রহমান ও হিফয বিভাগের প্রধান আব্দুর রহমানের বিরুদ্ধে।দীর্ঘদিন ধরে তারা ওই গ্রামের মাঠপাড়া এলাকার এক দিনমজুরের শিশু সন্তানকে (ছন্দনাম আমির) বলাৎকার করে আসছিলেন বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে। শুধু তাই নয়, অনুসন্ধানে আরও জানা গেছে, বাগেরহাটের অপর এক শিক্ষার্থীর (ছন্দনাম মঞ্জুর) সাথেও একই ধরনের জঘন্য ও ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন এই দুই লম্পট শিক্ষক। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় কিছু পাতিনেতার ছত্রছায়ায় দুই অভিযুক্ত শিক্ষক এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন।এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধের পাশাপাশি অভিযুক্ত মোখলেসুর রহমান ও আব্দুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।অভিযোগ রয়েছে, নূরানী, নাযেরা ও হেফজুল কোরআন বিভাগের নামে চোখধাঁধানো ও চটকদার বিজ্ঞাপন দিয়ে অভিভাবকদের বিভ্রান্ত করে আসছিল মাদ্রাসা কর্তৃপক্ষ। অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা পাঠদান, সিসি ক্যামেরায় সুরক্ষিত ও নিরাপদ ক্যাম্পাস, বালিকাদের আলাদা পর্দা ও নিরাপদ পরিবেশ, কওমি ও সরকারি সিলেবাসের সমন্বয় এবং সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার মুখরোচক প্রতিশ্রুতি দিয়ে অভিভাবকদের আকৃষ্ট করা হতো। কিন্তু এসব আকর্ষণীয় প্রচারণার আড়ালেই চলতো কোমলমতি শিশুদের ওপর লালসা ও নির্যাতনের অভয়ারণ্য।এবিষয়ে অভিযুক্ত লম্পট মোখলেছুর রহমান ও আব্দুর রহমানের ব্যবহৃত মোবাইল নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবারকে থানায় একটি লিখিত অভিযোগ দিতে বলেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দ্বীন শিক্ষার পবিত্র নাম ভাঙিয়ে এই ধরনের অপরাধীরা সমাজে বিষবাষ্প ছড়াচ্ছে। অপরাধীদের পালাতে সাহায্যকারী তথাকথিত পাতিনেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।এলাকাবাসী অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনানুগ শাস্তি এবং বিতর্কিত এই মাদ্রাসার সার্বিক কার্যক্রম চিরতরে বন্ধ করার অনুরোধ করেছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park