তূর্য হোসেন স্টাফ:রিপোর্টারঃভেড়ামারায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মহান উদ্যোগে অক্লান্ত পরিশ্রম এবং আন্তরিক সহযোগিতার জন্য নোয়াখালি সহ অন্যান্য জেলার বন্যাকবলিত মানুষের জন্য অর্থ সংগ্রহে শিক্ষার্থীরা যে নিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তা সত্যিই প্রশংসার যোগ্য। এই উদ্যোগ শুধুমাত্র অর্থ সংগ্রহের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এটি ছিল মানবিকতা, সহমর্মিতা এবং একত্রে কাজ করার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভেড়ামারা বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা জানিয়েছেন আমাদের এই সংগ্রামের অংশীদার হয়ে আপনারা বন্যার্তদের পাশে দাঁড়ানোর যে মহৎ কাজটি করেছেন, তার জন্য আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের প্রতি রইলো অশেষ ধন্যবাদ ও শুভকামনা।
আসুন, আমরা এই পথচলায় একে অপরের পাশে থাকি এবং মানুষের কল্যাণে আমাদের সাধ্যমতো কাজ করে যাই।
বিনীত,
বৈষম্য বিরোধী শিক্ষার্থী – ভেড়ামারা