1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে এখনো অনিশ্চয়তায় ইরান। জাতীয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য কোনো ভিসা ইস্যু করেনি যুক্তরাষ্ট্র।

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৮৬ বার পঠিত

ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে এখনো অনিশ্চয়তায় ইরান। যুক্তরাষ্ট্রে দেশটির খেলা না খেলার ইস্যু তো আছেই, এখন পর্যন্ত জাতীয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য কোনো ভিসা ইস্যু করেনি যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে, ফুটবল নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) হস্তক্ষেপ চেয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
এবারের বিশ্বকাপে ইরান ‘জি’ গ্রুপে খেলবে। আগামী ১৫ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে। গ্রুপ পর্বে অন্য দুই প্রতিপক্ষ হলো, বেলজিয়াম এবং মিশর।
দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ বলেন, দুয়েকদিনের মধ্যে আমরা ফিফার সাথে একটি চূড়ান্ত বৈঠকে বসব। তাদের অবশ্যই গ্যারান্টি দিতে হবে, কারণ ভিসা সমস্যার এখনও কোনো সমাধান হয়নি। একই সঙ্গে আমাদের জানানো হয়নি যে, কার ভিসা মঞ্জুর হয়েছে আর কার হয়নি।
ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে আঙুলের ছাপ দেওয়ার জন্য ইরানের খেলোয়াড়দের তুরস্কের আঙ্কারায় যাওয়ার কথা থাকলেও ফেডারেশন চেষ্টা করছে তুরস্কেরই আন্তালিয়াতে এই প্রক্রিয়া শেষ করার। কেননা বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে তুরস্কে একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে দলটা।
বেশ কয়েক দিন আগে শোনা গিয়েছিল, ইরাকের কয়েকজন খেলোয়াড়ও এই ভিসা জটিলতার সম্মুখীন হয়েছে। এমন খবর ছড়িয়ে পড়লে ইরানের চিন্তা আরও বাড়ে। যদিও যুক্তরাষ্ট্র আর ইরাক; দুই পক্ষই এই খবর অস্বীকার করে। তবে এত অনিশ্চয়তার মধ্যেও গত বুধবার তেহরানে জাতীয় দলের জন্য এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেদিন জার্সি উন্মোচনও করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park