স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর), ২৭ জুন ২০২৫:
প্রেসক্লাব চৌগাছার কার্যনির্বাহী কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা আজ ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহবায়ক শিহাব উদ্দীন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু।
সভায় ক্লাবের সাম্প্রতিক কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, প্রশিক্ষণ কর্মশালা আয়োজন এবং ক্লাবের সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণে নানা সিদ্ধান্ত গৃহীত হয়।সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং মতামত প্রদান করেন। সভা শেষে বিস্তারিত সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন ক্লাব নেতৃবৃন্দ।