1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

প্রিয় বন্ধু অন্যদের না জানিয়েই বিয়ে করে ফেলেছেন। এমন অবস্থায় মন তো খারাপ হবেই। বন্ধুরা তাই রাস্তায় নেমে বিক্ষোভ করলেন

  • আপডেট সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৮৫ বার পঠিত

প্রিয় বন্ধু অন্যদের না জানিয়েই বিয়ে করে ফেলেছেন। এমন অবস্থায় মন তো খারাপ হবেই। বন্ধুরা তাই রাস্তায় নেমে বিক্ষোভ করলেন বন্ধুত্বের এ হেন চরম অবমাননায়! “টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি” স্লোগানে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় তারা বিক্ষোভ মিছিল করেন।
আজ শুক্রবার বিকেলে দৌলতদিয়া ঘাট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে এসএসসি ২০১৫ ব্যাচের কয়েকজন বন্ধু এ কর্মসূচির আয়োজন করেন। এ সময় তাদের হাতে ছিল নানা মজার মজার লেখা সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার।
বন্ধুদের ভাষ্য, তাদের দীর্ঘদিনের বন্ধু শাকিল শেখ হঠাৎ করেই বিয়ে সম্পন্ন করেন। বিয়ের খবর তারা জানতে পারেন অনেক পরে। এতে ক্ষোভ নয়, বরং অভিমান থেকেই তারা এমন ব্যতিক্রমী আয়োজন করেছেন।
অভিমানী বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া তরুণেরা বলেন, বন্ধুত্বের সম্পর্কে লুকোচুরি চলে না। অন্তত বিয়ের মতো গুরুত্বপূর্ণ খবর বন্ধুদের জানানো উচিত ছিল। তাই ‘গোপন বিয়ের’ প্রতিবাদে তারা রাজপথে নেমেছেন।
ব্যস্ত মহাসড়কে এমন ভিন্নধর্মী কর্মসূচি দেখে পথচারী ও যাত্রীদের মাঝে ঔৎসুক্য তৈরি হয়। অনেকেই দাঁড়িয়ে ছবি ও ভিডিও ধারণ করেন। অল্প সময়েই ঘটনাটি এলাকায় বেশ আলোচনার জন্ম দেয়।
তবে পুরো আয়োজনেই ছিল হাস্যরসের ছোঁয়া। প্রতিবাদ শেষে বন্ধুরা নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park