1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

প্রধান ক্যাশিয়ার মো. সেলিম রেজা নির্ধারিত ঘুষের টাকা হাতে পাওয়ার পর শুরু হয় সেবা প্রদানের পরবর্তী প্রক্রিয়া

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৭৪ বার পঠিত

মাগুরা জেলা শিক্ষা অফিসের অফিস সহকারী নজরুল ইসলামের বদলির আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (২ জুন) সংস্থাটির সহকারী পরিচালক মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, মাগুরা জেলা শিক্ষা অফিসের অফিস সহকারী নজরুল ইসলামকে বাগেরহাটের সৈয়দ মহল্লা খোদেজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়েছে। মাগুরায় নজরুল ইসলামের শেষ কর্মদিবস আগামী বৃহস্পতিবার (৪ জুন)।এর আগে গত ২০ মে মাগুরা জেলা শিক্ষা অফিসের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে সংবাদের তথ্য সংগ্রহের জন্য সেখানে যান নাগরিক প্রতিদিনের জেলা সংবাদদাতা এস এম শিমুল রানা। এসময় তার সঙ্গে অসদাচরণ করেন নজরুল ইসলাম। এমনকি নাগরিক প্রতিদিনের বুম ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসটি যেন অবৈধ আয়ের এক রমরমা বাণিজ্যিক কেন্দ্র। এই অফিসে ঘুষ ছাড়া নড়ে না কোনো ফাইল। এমপিওভুক্তি, উচ্চতর স্কেল, এরিয়া বিল, অডিট জবাব, এডহক কমিটির অনুমোদন—প্রতিটি কাজেই রয়েছে আলাদা ঘুষের রেট। আর এই নির্ধারিত রেটের টাকা না দিলে মাসের পর মাস ফাইল পড়ে থাকছে কম্পিউটার অপারেটর নজরুল ইসলামের টেবিলের নিচে।অফিসে প্রধান ক্যাশিয়ার মো. সেলিম রেজা নির্ধারিত ঘুষের টাকা হাতে পাওয়ার পর শুরু হয় সেবা প্রদানের পরবর্তী প্রক্রিয়া। আর ঘুষ বাণিজ্যের এই পুরো প্রক্রিয়াটি পরিচালনার অভিযোগ উঠেছে জেলা শিক্ষা অফিসের প্রধান কর্তা প্রদ্যুৎ কুমার দাসের বিরুদ্ধে। মূলত তার নির্দেশনায়ই চলে এই বাণিজ্য। তার সহযোগী হিসেবে রয়েছেন সেলিম ও নজরুল।এবার তাদের মধ্যে নজরুল ইসলামের বদলির আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। যদিও বদলির বিজ্ঞপ্তিতে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park