1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে সিফাত আবদুল্লাহ (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার

  • আপডেট সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে গাজীপুরে সিফাত আবদুল্লাহ (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মুক্তির দাবিতে বৃহস্পতিবার রাতে গাছা থানার সামনে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের গাছা এলাকা থেকে সিফাতকে আটক করা হয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সোয়া আটটার দিকে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
ওসি বলেন, সিফাতের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বিস্তারিত তথ্য পরে জানানো হবে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। তিনি গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার বাসিন্দা সিকান্দরের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, বেশ কিছুদিন ধরে সিফাত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন মন্তব্য ও লেখা প্রকাশ করে আসছিলেন। সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের নজরে আসে। পরে তারা পুলিশকে বিষয়টি জানালে অভিযান চালিয়ে সিফাতকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার রাতে সিফাতের মুক্তির দাবিতে গাছা থানার সামনে অবস্থান নেন এনসিপির নেতা-কর্মীরা। রাত দুইটার পর তারা সেখান থেকে চলে যান।
এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুখ্য সংগঠক আলী নাছের খান সিফাতকে দলটির সমর্থক ও ইনকিলাব মঞ্চের অনুসারী বলে দাবি করেন। তার ভাষ্য, সিফাত বিভিন্ন সময় এনসিপি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। তাকে অহেতুক গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।সিফাতের গ্রেপ্তারের প্রতিবাদে আলী নাছের খান তার ফেসবুক আইডিতে একাধিক পোস্ট ও ভিডিও প্রকাশ করেন। সর্বশেষ একটি পোস্টে তিনি সিফাতকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে লেখেন, ‘কমিশনার সাহেব, সিফাত ইস্যু মাত্র ন্যাশনাল (জাতীয় পর্যায়ে) হয়েছে। তাকে মুক্তি না দিলে ইন্টারন্যাশনাল (আন্তর্জাতিক পর্যায়ে) হবে। খুবই নরমভাবে বললাম। নিজেদের ভালোটা বুঝুন এবং নাগরিকদের পাশে থাকুন।’এনসিপির নেতা-কর্মীদের দাবি, জুলাই আন্দোলনেও অংশ নিয়েছিলেন সিফাত। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও অনিয়মের পাশাপাশি তেল, গ্যাস ও বিদ্যুতের দামসহ বিভিন্ন বিষয়ে সমালোচনা করতেন। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিয়েও তার সমালোচনামূলক বক্তব্য ছিল বলে দাবি তাদের।
সিফাতের ফেসবুক অ্যাকাউন্টে থাকা ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতেও বিদ্যুৎ বিল নিয়ে তাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। সেখানে তিনি দাবি করেন, চলতি মাসে তার বাসায় চার হাজার টাকা এবং আগের মাসে পাঁচ হাজার টাকা অতিরিক্ত বিদ্যুৎ বিল এসেছে।
গাছা থানার ওসি গোলাম রব্বানী জানান, সিফাতের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park