1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

পাবনা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান বলেন

  • আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৪৭ বার পঠিত

পাবনা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান বলেন, মসজিদ আমাদের দুর্গ, গম্বুজ আমাদের হেলম্যাট, মিনারগুলো আমাদের বেয়নেট আর ঈমানদারেরা আমাদের সৈনিক। এই কবিতা লেখার কারণে একজন রাজনৈতিক ব্যক্তিকে কারাবরণ করতে হয়েছিল। তার দলকে নিষিদ্ধ করা হয়েছিল। আল্লাহর কি ইচ্ছা সেই রাজনৈতিক নেতা ক্ষমতায় এসেছিলেন। এখনো বহাল তোবিয়তে ক্ষমতায় আছেন।তিনি আরো বলেন, এই সংসদে মসজিদে রাজনীতি বন্ধের দাবি উঠেছে। সেই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীকেও নিষিদ্ধ করার দাবি উঠেছে। এই ধরনের ফ্যাসিবাদী দাবি আমরা আগেও একটি দলের নেতাকর্মীদের করতে দেখেছি। আমরা দেখেছি, আজকে জনগণ তাদেরকেই নিষিদ্ধ করে দিয়েছে।বুধবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ওপর সাধারণ আলোচনায় এসব কথা বলেন নাজিবুর রহমান।বাজেটের উপর প্রণয়ন করা বই সকলেই পড়েন না উল্লেখ করে মোহাম্মদ নাজিবুর রহমান বলেছেন, এই ডকুমেন্ট আমরা পড়িও না পড়ার প্রয়োজনও অনুভব করি না। কারণ এই বাজেট আমরা প্রণয়ন করি না, আমাদের ভূমিকা শুধু বাজেট পাস করার, রাবার স্টাম্পের। আমাদেরকে যদি সত্যিকার অর্থে সংসদীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদের এই সংস্কৃতির পরিবর্তন করতে হবে। বাজেট প্রণয়নে সংসদ সদস্যদেরকে সম্পৃক্ত করতে হবে। আইন করে মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলোতে এই বাজেট নিয়ে পর্যালোচনা করার ব্যবস্থা করতে হবে।তিনি বলেন, আমরা সংসদ সদস্যরা যে বাজেট নিয়ে বিতর্ক করছি, বাস্তবে সেই বাজেট প্রণয়নে আমাদের অংশগ্রহণ কতটুকু? আমাদের মত সংসদীয় গণতন্ত্রের দেশগুলোতে বাজেট প্রণয়নের সংসদ সদস্যদের আরও বেশি সম্পৃক্ততা থাকে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park