1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

পাটকেলঘাটায় লোকনাথ নাসিং হোমে ভূল চিকিৎসায় ২ নারীর মৃত্যু-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৪০ বার পঠিত

সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় লোকনাথ নাসিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভূল চিকিৎসায় দুজন প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে। এদিকে হত্যাকান্ডের ঘটনাটি ধামা চাপা দিয়ে রাতেই ভুক্তভোগীর দুই পরিবারকে ৪লক্ষ টাকার বিনিময়ে ম্যানেজ করেছে পুলক পাল বলে এলাকায় গুজ্ঞন শোনা যাচ্ছে।এছাড়া ক্লিনিকে চিকিৎসা সেবা চালু রাখতে সকাল থেকে দশ লক্ষ টাকা নিয়ে বিভিন্ন মহলে দৌঁড় ঝাপ করতে দেখা গেছে। শুক্রবার রাতে পাটকেলঘাটার লোক নাথ নাসিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ঘটনাটি ঘটে। মারা যাওয়া প্রসূতিরা হলেন, খলিশখালী ইউনিয়নের এনায়েতপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী আম্বিয়া খাতুন এবং গনেশপুর গ্রামের ফয়সাল হোসেনের স্ত্রী তাসলিমা বেগম।
সরোজমিনে গেলে ভুক্তভোগীর স্বামী গনেশপুর গ্রামের ফয়সাল হোসেন জানান, দুপুরে তার স্ত্রীকে ক্লিনিতে ভর্তি করা হয়।পরে রাতে তার স্ত্রীর অবস্তার অবনতি হলে সাতক্ষীরার হার্ডফাউন্ডেশানে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্তায় মৃত্যু হয়।
এদিকে আরেক ভুক্তভোগীর স্বামী
এনায়েতপুর গ্রামের আব্দুল ছালাম জানান, তার স্ত্রীর প্রসব বেদনা উঠলে শুক্রবার সকালে পাটকেলঘাটার লোকনাথ ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।ওখানে ক্লিনিক কর্তৃপক্ষের মাধ্যমে সিজার করা হয়। রাত ১০টার দিকে স্ত্রীর অবস্তার অবনতি হলে তাকে সাতক্ষীরা
হার্ডফাউন্ডেশানে নিয়ে গেলে সেখাতে চিকিৎসাধীন অবস্তায় স্ত্রীর মৃত্যু হয়।তবে ময়নাতদন্তের ছাড়া স্ত্রীর দাফনের ব্যাপারে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হয়নি।

নাম না জানানোর শর্তে ওই ক্লিনিকে সাবেক এক কর্মচারী জানান, পুলক পাল বিভিন্ন এলাকায় গিয়ে চটকদার বিজ্ঞাপন দেখিয়ে কম টাকা চিকিৎসা করা বলে তার ক্লিনিকে রোগী ভর্তি করার।পরে অপচিকিৎসার নামে হাতিয়ে নেন হাজার হাজার টাকা। এ ছাড়া তার ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের অধিকাংশ করেন ওই ক্লিনিকে কিংকর নামে এক কর্মকর্তা। পরে অবস্তা বেগতিক হলে মৃত্যুর দায় এড়াতে তাদের পাঠানো হয় শহরের নামি দামী হাসপাতালে ।তার অপচিকিৎসার স্বীকার হয়ে ইতিমধ্য প্রসূতি মা শিশু সহ প্রায় ডজন খানেক মানুষের প্রানহানী ঘটেছে। কিন্তু সুচতুর পুলক সকল হত্যাকান্ডের ঘটনাগুলো মেটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করে আসছেন দীর্ঘদিন যাবত।

অভিযোগ অস্বীকার করে লোকনাথ নাসিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক পুলক পাল জানান,বিষয়টি নিয়ে পরে কথা হবে। পরবর্তীতে একাধিক তারমুঠো ফোনে ফোন দিলে সংযোগটি বন্ধ পাওয়া যায়। তবে ওই ক্লিনিকে এক কর্মচারী জানান, ডাক্তার শাহরিয়ার কবির ইমন এবং বরকত সিজার করেছেন। পরে রোগীর অবস্তার অবনতি হলে তাদের আত্মীয়দের জানিয়ে হার্ডফাউন্ডেশানে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park