1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

পাটকেলঘাটায় চাকুরীর নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ, আওয়ামী লীগের দোসর অভিযুক্ত আদিত্য মল্লিক পলাতক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

আব্দুস সামাদ, নিজস্ব প্রতিনিধি:সাতক্ষীরার পাটকেলঘাটায় চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের দোসর আদিত্য মল্লিক (০১৯৬৫-২৯৩৮৮০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ রাকিম হোসেন সহ একাধিক ব্যক্তি আইনগত সহায়তা চেয়ে প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারস্থ হয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মোঃ রাকিম হোসেনের নিকট থেকে প্রায় এক বছর আগে পোস্ট অফিসে সরকারি চাকুরী দেওয়ার আশ্বাস দিয়ে ৩ লাখ ৪০ হাজার টাকা গ্রহণ করেন পাটকেলঘাটা এলাকার আদিত্য মল্লিক।
ভুক্তভোগীর দাবি, বিভিন্ন মানুষের কাছ থেকে ধার-দেনা ও লাভের শর্তে টাকা সংগ্রহ করে তিনি ওই অর্থ প্রদান করেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও চাকুরী তো দূরের কথা, টাকা ফেরত দিতেও নানা টালবাহানা শুরু করেন অভিযুক্ত।ভুক্তভোগী আরও জানান, পাওনাদারদের টাকা পরিশোধ করতে গিয়ে তাকে প্রায় ৭ লাখ টাকা ব্যয় করতে হয়েছে। এতে তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন। অভিযোগে বলা হয়েছে, আদিত্য মল্লিক পূর্বেও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাকুরী দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।এ ঘটনায় সহকারী পুলিশ সুপার, তালা সার্কেল বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগে স্থানীয় আরও কয়েকজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে, যারা ঘটনাটি সম্পর্কে অবগত বলে দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাকুরীর নামে প্রতারণার এমন অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আত্মসাৎকৃত টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এই আদিত্য মল্লিক বিএনপি জামায়াতের নেতা কর্মীদের নামে পাটকেলঘাটা থানায় দুইটা মিথ্যা নাশকতার মামলায় বাদি ছিলেন যার মামলা নং ৪৬/১৯, ৪৭/১৯। দ্রুত গ্রেফতার করে এই অপকর্মের মহা প্রতারক কে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন এলাকার বিএনপি জামায়াতের স্থানীয় নেতা কর্মীরা।
তবে এ বিষয়ে অভিযুক্ত আদিত্য মল্লিক কে একাধিকবার ফোন দিলেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park