1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

পরে রাতে পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে

  • আপডেট সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৫৩ বার পঠিত

শনিবার (২০ জুলাই) দিবাগত রাতে বাহেরচর মধ্যপাড়া গ্রামের জাকির মিয়ার বসতঘরের ভেতর ওয়ালিদকে শ্বাসরোধ করে হত্যা করার পর লাশ উঠানে ফেলে রাখা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে রাতে পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে।
অভিযোগ উঠেছে, ওয়ালিদকে হত্যার পর তার মরদেহ কাপড়ে মুড়িয়ে গুম করার চেষ্টা করা হচ্ছিল। এসময় স্থানীয়রা টের পেয়ে ৩ নারীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে।নিহত ওয়ালিদ হাসান ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। প্রাথমিক সুরতহালে তার গলায় কালো দাগের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে গলায় ইলেকট্রিক তার পেঁচিয়ে হত্যা করা হয়েছে।আরও পড়ুন: নরসিংদীতে অজু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যুএ ঘটনায় অভিযোগ উঠেছে, বাহেরচর মধ্যপাড়া গ্রামের জাকির মিয়া, তার স্ত্রী ফরিদা আক্তার ও দুই মেয়ে মিন্নি ও প্রাণার বিরুদ্ধে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির মিয়ার মেয়ে প্রাণা আক্তার (১৭) এর সাথে ওয়ালিদ হাসানের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত তিনদিন যাবত নিখোঁজ ছিলো ওয়ালিদ। প্রেমের সম্পর্কের জেরে গত রাতে জাকির মিয়ার বাড়ির লোকজনের হাতে ওয়ালিদ নৃশংসভাবে খুন হন। ঘটনার পর থেকেই বসতবাড়ির মালিক ও মেয়ের বাবা জাকির মিয়া পলাতক রয়েছেন।তবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে এবং জিজ্ঞাসাবাদের জন্য মূল অভিযুক্ত প্রেমিকা প্রাণা আক্তার (১৭), তার মা ফরিদা আক্তার (৪০) সহ ৪ জনকে আটক করা হয়েছে।আরও পড়ুন: নরসিংদীতে আধিপত্যের জেরে দুপক্ষের সংঘর্ষ, নিহত বেড়ে ৩রায়পুরা থানার উপপরিদর্শক নাজমুল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে থানার ওসি সহ পুলিশ সদস্যরা উপস্থিত হলে লাশ পড়ে থাকতে দেখি এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park