শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।
সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা রতনপুর ইউনিয়ন সহ বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী মোঃ আশরাফুল ইসলাম। প্রবাসী মোঃ আশরাফুল ইসলাম তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
তিনি আরো বলেন, ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সমাজের সকল শ্রেণী- পেশার মানুষকে। এ জন্য পবিত্র ঈদুল ফিতরের খুশি ও আনন্দ সকলেই নিজেদের অবস্থান থেকে সমাজের গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম।
এখানে হিংসা- বিদ্বেষ,হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ,পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ব্যক্তি,পরিবার,সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি,সংযম,সৌহার্দ্য ও সম্প্রীতির মূলবন্ধন পরিব্যক্তি লাভ করুক—এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। সকলের জীবনে বয়ে আনুক ঈদের খুশী, দূর হউক সকল কুলশতা ও জটিলতা। আল্লাহ সবাইকে মাফ করুন,হেফাজত করুন-আমিন।