1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

পদ থেকে পদত্যাগ করেছেন ঐতিহ্যবাহী কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম

  • আপডেট সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৮১ বার পঠিত

অবশেষে ঐতিহ্যবাহী কলকাতা পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। এই পৌরসভার প্রথম মুসলিম মেয়র তিনি। শুক্রবার কলকাতা পৌরসভায় আয়োজিত এক সাংবাদ সম্মেলনে তিনি নিজেই পদত্যাগের ঘোষণা দেন। পরে পৌরসভার চেয়ারম্যান মালা রায়ের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি।২০১৮ সালের ৩ ডিসেম্বর কলকাতার মেয়রের দায়িত্ব গ্রহণ করেছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক (সংসদ সদস্য) ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রায় সাড়ে ৭ বছর দায়িত্ব পালনের পর মেয়াদ শেষ হওয়ার প্রায় পাঁচ মাস আগেই পদ ছাড়লেন তিনি।পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফিরহাদ বলেন, তিনি সবসময় দায়িত্বের সঙ্গে কাজ করেছেন এবং মানুষের সমস্যার সমাধানে সক্রিয় ছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে সেইভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। তার ভাষায়, চেয়ার ধরে বসে থাকলাম অথচ ঢাল নেই, তলোয়ার নেই নিধিরাম সর্দার হয়ে থাকতে চাই না। তাই আমি আজ ইস্তফা দিচ্ছি।তিনি জানান, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পদত্যাগের অনুমতি নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য দলনেত্রীকে ধন্যবাদও জানান তিনি। একই সঙ্গে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর উদ্দেশে বার্তা দিয়ে বলেন, স্বচ্ছভাবে পৌরসভা পরিচালনা করুন এবং মানুষের প্রত্যাশা পূরণ করুন।রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কলকাতা পৌরসভার প্রশাসনিক ক্ষমতা কার্যত পৌর কমিশনার স্মিতা পাণ্ডের হাতে চলে যায় বলে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল। তৃণমূলের একাধিক কাউন্সিলরও স্বাধীনভাবে কাজ করতে না পারার কথা প্রকাশ্যে বলেছিলেন। এই প্রেক্ষাপটে নিজের কাজের ক্ষেত্র সীমিত হয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েই পদত্যাগের সিদ্ধান্ত নেন ফিরহাদ।সাংবাদ সম্মেলনে তিনি বলেন, মেয়র হিসেবে কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারেননি। তবে তার আশা, ভবিষ্যতে সেসব প্রকল্প সম্পন্ন হবে। একই সঙ্গে মেয়র হিসেবে নিজের সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। বিশেষ করে করোনা মহামারির সময় কলকাতা পৌরসভার ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ওই সময়ই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল প্রশাসনকে।ফিরহাদ হাকিম কলকাতা পৌরসভার ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। ২০০০, ২০০৫ ও ২০১০ সালে তিনি ওই ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিটে নির্বাচিত হন। ২০১৮ সালে শোভন চট্টোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হয়ে মেয়র হওয়ার পর উপনির্বাচনের মাধ্যমে আবারো কাউন্সিলর নির্বাচিত হন। ২০২১ সালেও একই ওয়ার্ড থেকে পুনর্নির্বাচিত হয়েছিলেন তিনি।গত কয়েক দিন ধরেই ফিরহাদের পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছিল। তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেছিলেন, ফিরহাদ আগেই মেয়র পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাতে সম্মতি দিয়েছেন। যদিও তখন ফিরহাদ নিজে পদত্যাগের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছিলেন। শুক্রবারের ঘোষণার মধ্য দিয়ে সেই জল্পনার অবসান ঘটল।উল্লেখ্য, এর আগেই বিধাননগর পুরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং চন্দননগর পুরনিগমের মেয়র রাম চক্রবর্তী পদত্যাগ করেছিলেন। সেই ধারাবাহিকতায় এবার কলকাতার মেয়রও দায়িত্ব ছাড়লেন।রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ফিরহাদ হাকিমের পদত্যাগের মধ্য দিয়ে কলকাতা পৌরসভার ঐতিহাসিক ‘ছোট লালবাড়িতে’ তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের প্রশাসনিক নিয়ন্ত্রণের আনুষ্ঠানিক অবসান ঘটল। তবে তার উত্তরসূরি কে হবেন এবং পৌরসভার ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো কীভাবে গড়ে উঠবে, তা এখনই স্পষ্ট নয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park