1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

নড়াইলে মাদক সেবনের দ্বায়ে চার যুবক গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৫৪ বার পঠিত

নড়াইল জেলা প্রতিনিধি।নড়াইল সদর উপজেলায় ইয়াবা সেবনের সময় চার যুবককে আটক করে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। চার যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ জুন) পৌরসভার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।দণ্ডপ্রাপ্ত যুবকরা হলেন, নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার মোহাম্মদ আলী খানের ছেলে মো: সালাউদ্দিন খান মান্না (২৮), মহিষখেলা গ্রামের মুহব্বত গাজীর ছেলে রাজ গাজী (২৭), কুড়িগ্রাম এলাকার মো: হাদিবুর রহমানের ছেলে জাবেদুর রহমান জাবেদ (২৮) এবং সদর উপজেলার হবখালী ইউনিয়নের ইলিন্দি গ্রামের আলীম মোল্যার ছেলে সানাউল্লাহ (২৫)।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) সদস্যরা দুপুরে সদর উপজেলার দুর্গাপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় মোহাম্মদ আলী খানের বাড়িতে ইয়াবা সেবনরত অবস্থায় চার যুবককে আটক করা হয়। এরপরে চার যুবককে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে আদালতের বিচারক মো: সালাউদ্দিন খান মান্নাকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, সানাউল্লাহকে ১৫ দিনের কারাদণ্ড ও ৯০০ টাকা জরিমানা, রাজ গাজীকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা এবং জাবেদুর রহমান জাবেদকে ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. বি. এম. মনোয়ারুল আলম বলেন, ইয়াবা সেবনের অপরাধে চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park