1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

নড়াইলের লোহাগড়ায় দাফনের ছয় মাস পর মরদেহ কবর থেকে উত্তোলন; শ্বাসরোধে হত্যার অভিযোগে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

নড়াইল জেলা প্রতিনিধি;নড়াইলের লোহাগড়া উপজেলায় দাফনের প্রায় ছয় মাস পর আদালতের নির্দেশে মফিজার মোল্যা নামের এক ব্যক্তির মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। শ্বাসরোধে হত্যার অভিযোগে মামলা দায়েরের পর ময়নাতদন্তের জন্য বুধবার (১৪ অক্টোবর) এই মরদেহ তোলা হয়। দুপুরে উপজেলার ঈশানগাতী কবরস্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মন্ডল, মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) কুমারেশ কুমার বিশ্বাস ও লোহাগড়া থানা-পুলিশের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল রাতে মফিজার মোল্যাকে তাঁর স্ত্রী ফাতেমা বেগম ও বেয়াই মশিয়ার রহমান বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ ওঠে।
অনৈতিক সম্পর্কের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করছে পুলিশ। ঘটনার কয়েকদিন পর ফাতেমা ও মশিয়ার বিয়ে করে সংসার শুরু করেন। পরবর্তীতে বিষয়টি প্রকাশ্যে এলে গত ২৯ আগস্ট স্থানীয় লোকজন ফাতেমা ও মশিয়ারকে আটক করে পুলিশে সমর্পণ করেন। ওইদিন রাতেই নিহত মফিজারের মেয়ে মনিকা বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় তাঁর মা ফাতেমা বেগম ও বেয়াই মশিয়ার রহমানসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন।
পরে পুলিশ দুজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। গ্রেফতারের পর আসামিরা পুলিশের কাছে বালিশ চাপা দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন।

এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম বলেন, এটাকে অপমৃত্যু (ইউডি) মামলা হিসেবে গ্রহণ করা হলেও তদন্তে হত্যাকাণ্ডের সত্যতা পাওয়ায় এটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। আদালতের অনুমতিক্রমে মরদেহ উত্তোলন করে সুরতহাল ও ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পুনরায় স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park