
নিজস্ব প্রতিবেদক দৈনিক সোনার বাংলাদেশ;
আলোচিত স্বর্ণ ব্যবসায়ী মীর শাহীনের বিরুদ্ধে এবার ধর্মীয় পরিচয় পরিবর্তনের মাধ্যমে অতীতের অপকর্ম ও আইনি জটিলতা আড়াল করার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে পাটকেলঘাটাসহ সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
দৈনিক সোনার বাংলাদেশের অনুসন্ধানী টিমের হাতে আসা একটি মামলার নথি অনুযায়ী, ডিএমপির কোতোয়ালী থানার এফআইআর নং–১২/২২ (তারিখ: ০৯ জানুয়ারি ২০২২) এবং জি আর নং–১২/২২ (তারিখ: ১০ জানুয়ারি ২০২২) মামলায় ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইন-এর ধারা ৪(২)/৪-এ মীর শাহীন এজাহারভুক্ত অভিযুক্ত হিসেবে উল্লেখ রয়েছেন।
অভিযোগকারীদের দাবি, পরবর্তীতে তিনি নিজের পরিচয় পরিবর্তনের মাধ্যমে অতীতের বিতর্ক ও আইনি বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছেন। তবে এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় সচেতন মহল বলছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত তথ্য জনসম্মুখে আনা উচিত। তারা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও তদন্তকারী কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।