1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

নালিতাবাড়ীতে শান্তি সমাবেশে এসে আ’ লীগ নেতার মৃত্যু-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৩১১ বার পঠিত
মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।

কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিতে এসে হার্ট এ্যাটাকে মারা গেলেন আজিজুল হক (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতা। তিনি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১০নং যোগানিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

রোববার (২৯ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে শহরের মধ্যবাজার চৌরাস্তা এলাকায় শান্তি ও উন্নয়ন সমাবেশ চলাকালে তিনি মৃত্যুবরণ করেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নালিতাবাড়ী উপজেলা ও শহর আওয়ামী লীগের উদ্যোগে বিকেলে দলীয় কার্যালয় থেকে শান্তি ও উন্নয়ন সমাবেশের লক্ষ্যে এক মিছিল বের হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামালের নেতৃত্বে মিছিলটি মধ্যবাজার চৌরাস্তা মোড়ে এসে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ চলছিল। সমাবেশে বক্তব্য চলাকালে যোগানিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুল হক আকস্মিক রাস্তায় পড়ে যান। পরে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডক্টরস হাসপাতালে ইসিজি করতে পাঠান। ইসিজি শেষে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

এদিকে আজিজুল হকের মৃত্যুর ঘটনায় স্থানীয় সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এবং উপজেলা আওয়ামী লীগ শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল জানান, আজিজুল হক একজন নিবেদিত দলীয় কর্মী ছিলেন। দলের প্রত্যেক কর্মসূচীতে তিনি স্বতঃফূর্ত অংশ নিতেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম মোস্তফা কামাল জানান, আমাদের দলীয় কর্মসূচীতে অংশ নিতে এসে মিছিল শেষে সমাবেশ চলাকালে হঠাৎ আজিজুল হক হার্ট অ্যাটাক করে মারা যান। তার মৃত্যুতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরীর পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগ শোক ও সমবেদনা প্রকাশ করছে।
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park