1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

নলছিটির ২ নং মগড় ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত – দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৯৮ বার পঠিত

ফাতেমা আক্তার মাহমুদা ঃ
ঝালকাঠি জেলায় নলছিটির ২ নং নগর ইউনিয়নে কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
১ ডিসেম্বর শুক্রবার বিকেলে ঝালকাঠি জেলায় নলছিটির ২ নং মগড় ইউনিয়নে কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত। ত্রি-বার্ষিক সম্মেলনে ২ নং মগড় ইউনিয়নের কৃষক লীগের সভাপতি ও (১ নং ওয়ার্ড ইউপি সদস্য) বিশিষ্ট সমাজসেবক জনাব মো: আলী আকবর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার কৃষকলীগের সভাপতি এ্যাড.আব্দুল মান্নান রসুল। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড.লিয়াকত আলী খান, নলছিটি উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ ফিরোজ আলম খান, নলছিটি উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ২ নং মগড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহসান কবির, ২ নং মগড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান এনামুল হক শাহীন,২ নং মগড় ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃচুন্নু হাং এবং ১ নং আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম ফকির, মোঃ মকবুল মিয়া ,মোঃ সোহেল মিয়া সহ,ও এলাকার অন্যান্য গর্নমান্য ব্যাক্তিবর্গ উপস্থিতছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে কৃষকলীগের সকল নেত্রীবৃন্দ একযোগে কাধে কাধ মিলিয়ে কাজ করে যেতে হবে। তিনি আরো বলেন আগামী ৭ জানুয়ারী দ্বাদশ নির্বাচনে কৃষকদের মান উন্নয়নে সকলকে নৌকার প্রতিকে ভোট দিয়ে পুনরায় আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে। সভার সভাপতি জনাব মো:আলী আকবর মিয়া বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে আর সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পুনরায় আমাদের আওয়ামীলীগ সরকাররে ক্ষমতায় আনতে হবে। ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি আরো বলেন আওয়ামীলীগ ক্ষমতায় আসলে জননেত্রীর শেখ হাসিনার স্মাট বাংলাদেশ গড়তে অনেকটাই সহজ হবে। ত্রি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠানের বিশেষ অতিথি, চেয়ারম্যান সহ অন্যান্য নেতৃবৃন্দগণ বক্তব্য রাখেন। জানা যায় এই সময় পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজসেবক জনাব মোঃ আলী আকবর মিয়া, এবং সাধারণ সম্পাদক মোঃ চুন্নু হাওলাদার। তারা সকলের কাছে দোয়া চেয়েছেন এই সাংগঠনিক দায়িত্ব তারা সব সময় ধরে রাখতে পারেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park