1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

নবাবগঞ্জ সরকারি কলেজ শাখা শিবিরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত -দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৯ মার্চ) বিকেল ৫টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।  নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আমির গোলাম রাব্বানী।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক শহর সভাপতি শফিক এনায়েতুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে গোলাম রাব্বানী বলেন, আমরা এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে কোনো ধরনের অন্যায় বা অবিচার থাকবে না। এই লক্ষ্য অর্জনের জন্য আমরা যুবসমাজকে আহ্বান জানাই, আপনারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করুন। কারণ একমাত্র ইসলামই একটি সুন্দর ও কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম। বিশেষ অতিথির বক্তব্যে শফিক এনায়েতুল্লাহ বলেন, আমি ছাত্র ভাইয়েদের প্রতি অনুরোধ জানাই, আপনারা আল্লাহর পথে নিজেদের যৌবনকে ব্যয় করুন। রমজান মাসে আপনারা যেভাবে সংযম ও ইবাদতে মগ্ন থাকেন, সেই একই নিষ্ঠা ও আদর্শ বজায় রেখে বাকি মাসগুলোও অতিবাহিত করুন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আল গালিব, হিউম্যান রিসোর্স সম্পাদক আসাউল ইসলাম, সাবেক কলেজ শাখা সভাপতি আব্দুল হাদি এবং নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক গোলাম মোস্তফা প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park