1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

নড়াইলে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভ্যানচালকের বাড়ি পুড়ে ভস্মীভূত; অসহায় হয়ে পড়ছে পরিবার

  • আপডেট সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

নড়াইল জেলা প্রতিনিধি;নড়াইল সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের পাইকমারী গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে এক অসহায় ভ্যানচালকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এখন মাথা গোজার ঠাই নেই তার পরিবারের। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরের দিকে পাইকমারী গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে ভ্যানচালক শিমুল মোল্লার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে যানা গেছে, হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজন কোনো রকমে প্রাণে বাঁচলেও ঘরে থাকা আসবাবপত্র, কাপড়-চোপড়, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। আগুন দেখে ওই পরিবারের লোকজনের চিৎকার চেচামেচি শুনে আসেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও কোনো কাজ হয়নি। পরে নড়াইল ফায়ারসার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসেন এবং স্থানীয়রা তাদের সাথে আগুন নেভানোর কাজে সহায়তা করেছেন। ততক্ষণে বাড়ির মালামালসহ গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ভ্যানচালক শিমুল মোল্লা বলেন, ভ্যান চালিয়ে যা আয় করি তা দিয়েই সংসার চলে। ঘরের সবকিছু পুড়ে গেছে। এখন মা- বাবা, স্ত্রী সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে আছি।এ ঘটনায় প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।নড়াইল ফায়ার স্টেশনের উপসহকারী মোঃ শওকাত আলী জোদ্দার হোসেন বলেন, তার টিম ঘটনাস্থলে পৌছার আগেই সব পুড়ে ভস্মীভূত হয়ে যায়। বাড়ির সব কিছু পুড়ে গেছে অবশিষ্ট কিছু নেই। বৈদ্যুতিক মিটার থেকে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ বিষয়ে চন্ডীবরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান কে জানানো হয়েছে। অসহায় পরিবারটি এখন সমাজের বিত্তবান ও প্রশাসনের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park