1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় জামায়াতে ইসলামীর কর্মীরা আব্দুল খালেক নিহত, ২০ নেতাকর্মী আহত ‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়া ছেলেপেলেদের যদি রাস্তায় পাওয়ায় যায়, তাহলে তাদের ধরা হবে,

নওগাঁ তিলকপুরে রিংকু হত্যা মামলায় পিতা ও পুত্র আটক-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৩ বার পঠিত

মোঃ মেহেদী হাসান মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের তুলশীগঙ্গা নদীর বেড়িবাঁধের পাশ থেকে গত মঙ্গলবার ২৮ নভেম্বর সকালে রিংকু আক্তার (১৮)নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছিলো পুলিশ।
নিহত রিংকু আক্তার জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের রাইকালী গ্রামের মৃত রাজ্জাকের মেয়ে।
আটকরা হলেন,জয়পুরহাট জেলা আক্কেলপুর উপজেলার মাটিয়াকুরি গ্রামের আলাউদ্দীনের ছেলে নাঈম ও সহযোগি হিসেবে একই গ্রামের মৃত আব্দুল আজিজ মন্ডলের ছেলে আলাউদ্দীন কে আসামী করে নিহত রিংকুর মা শাহিনা বেগমকে বাদী করে একটি হত্যা মামলা নিয়েছে পুলিশ।
থানা সুত্রে জানা যায় বৃহস্পতিবার ৩০ নভেম্বর দিবাগত-রাতে রাজশাহীর পবা থানা ও জয়পুরহাটের আক্কেলপুরে অভিযান চালিয়ে বাবা ও ছেলে দু’জনকে আটক করা হয়েছে, আটকের পড়ে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নওগাঁ সদর মডেল থানার দেওয়া তথ্য মতে আরও জানা যায়,নিহত রিংকু ও নাঈমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে এই সম্পর্ক পরিবারে বাধা হয়ে দাঁড়ালে গত সোমবার ২৭ নভেম্বর সকালে এই তারা কোর্ট ম্যারেজ করে বিবাহের জন্য বাড়ি থেকে বেরিয়ে একটি অটো রিক্সায় করে রাজশাহী কোর্টের উদ্দেশ্যে রওনা হয়,দুজনের মধ্যে নওগাঁ কোর্টে অথবা রাজশাহী কোর্টে কোর্ট ম্যারেজ করা নিয়ে তর্ক বিতর্ক আর ধস্তাধস্তির এক পর্যায়ে সদর উপজেলারচকগৌড়ি মেইন রাস্তায় অটো রিক্সা থেকে মেয়েটি পড়ে যায় অত:পর মেয়েটির মাথা ও হাত পায়ে গুরুতর যখম হলে তাকে বাচানোর জন্য তার প্রেমিক নাঈম দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা খারাপ দেখে মেডিকেল কলেজে ভর্তির পরামর্শ দেন এবং রাজশাহী রিংকুকে রেফার্ড করেলে প্রেমিক নাঈম ভই পেয়ে তার বাবা আলাউদ্দীনের সাথে আলোচনা করলে তার বাবা রাজশাহী ইসলামি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়,দ্রুত এম্বুল্যান্স যোগে তাকে রাজশাহী ইসলামি হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নাঈম ও তার বাবা ভয় পেয়ে রিংকুর লাশটি ওই রাতের আধারে তিলকপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের তুলশীগঙ্গা নদীর বেড়িবাঁধের পাশে ফেলে পালিয়ে যায়।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি ফয়সাল বিন আহসান বলেন, এ ঘটনায় দুই জায়গায় অভিযান চালিয়ে বাবা ও ছেলেকে আটক করা হয়েছে,নাঈম ও রিংকুর মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো, তারা বিবাহের জন্য রাজশাহী যেতে লেগে রাস্তায় মেয়েটি পড়ে যায়,একটি কলেজ ব্যাগ, একটি ভ্যান জব্দ করে হত্যা মামলায় তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park