1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

নওগাঁয় শিক্ষার্থীদের নিয়ে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৫১ বার পঠিত

মোঃ মেহেদী হাসান মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় অনূর্ধ্ব-১৬ বালক ও বালিকাদের অংশগ্রহণে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সদর উপজেলার চকএনায়েত উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৩-২০২৪ এর আওতায় নওগাঁ জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনূর্ধ্ব-১৬ বালক ও বালিকাদের অংশগ্রহণে এই দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বালিকা ‘ক’ বিভাগে হেনা বানুকে পরাজিত করে তানিয়া আকতার ও বালক ‘ক’ বিভাগে ফিরোজ খানকে হারিয়ে তানভীর হোসেন বিজয়ী হয়। বালিকা ‘খ’ বিভাগে সুমাইয়াকে হারিয়ে সুরাইয়া বিজয়ী হয় এবং বালক ‘খ’ বিভাগে সাফিউল ইসলাম সিফাতকে হারিয়ে এসএম আরাফাত বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিদ্যালয়ের ৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা। জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা লাইব্রেরীয়ান এস, এম আশিফ, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবু মো. বখতিয়ার ইনাম ববিন প্রমুখ। এছাড়া ওই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় আগামীর জন্য মেধাবী ও চৌকস শিক্ষার্থীদের খুজে বের করে আনতে এই চতুর খেলা দাবার কোন বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এই ধরনের প্রতিযোগিতার বেশি বেশি আয়োজনের কোন বিকল্প নেই বলে মনে করেন অতিথিরা।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park