1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

নওগাঁয় চাউল চাতালের ঘর থেকে স্ত্রীর গলা কাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক- দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৭ বার পঠিত

ললমহাদেবপুর নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরের একটি চাউল চাতালের ঘর থেকে লাইলী বেগম (৪৮) নামের এক নারী শ্রমিকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এঘটনার পর থেকে নিহত লাইলী বেগমের স্বামী আমজাদ হোসেন পলাতক রয়েছে।
নিহত লাইলী বেগম পাশ্ববর্তী মান্দা থানার কসব মধ্য পাড়া গ্রামের মৃত মজিবর রহমানের মেয়ে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, নিহত লাইলী বেগম চকগৌরী ইউপি পরিষদের পাশে অবস্থিত জনৈক উজ্জল হোসেনের চাতালে কাজ করতো। মাঝেমধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকতো। প্রতিদিনের মতো গতকাল শনিবার দিবাগত রাতে তারা তাদের ঘরে ঘুমিয়ে পরে। আজ সকালে তাদের ঘরের দরজার বাহিরে ছিটকিনি দেওয়া দেখে অন্যদের সন্দেহ হয়। এরপর তারা তাদের খোজাখুজি করে না পেয়ে তাদের দরজার পাশের ফুটো দিয়ে দেখলে দেখতে পায় ঘরের মেঝেতে লাইলীর গলা কাটা মরদেহ পড়ে আছে। তাৎক্ষণিকভাবে তারা নওহাটা ফাঁড়ি পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে সাথে সাথেই মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেনসহ ফাঁড়ি পুলিশের এসআই জিয়াউর রহমান জিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। পরে নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুর ১২ টার দিকে জেলা মর্গে প্রেরণ করেন।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে নওহাটা ফাঁড়ি পুলিশসহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে। তাকে পেলে এ হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে এবং এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park