1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

দৈনিক সোনার বাংলাদেশে সংবাদ প্রকাশের পর পাটকেলঘাটা থানার সাবেক দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগে তদন্ত শুরু

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
দৈনিক সোনার বাংলাদেশ-এ প্রকাশিত “পাটকেলঘাটা থানার সাবেক দুই পুলিশ কর্মকর্তার লক্ষ টাকা ঘুষ বাণিজ্যের অভিযোগ” শীর্ষক ধারাবাহিক অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে সাতক্ষীরা পুলিশ সুপার কার্যালয়।
জানা গেছে, সংবাদে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে প্রাথমিক অনুসন্ধান শুরু করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিবেদকের কাছে থাকা সকল তথ্য-প্রমাণ, নথিপত্র, অডিও, ভিডিও, মোবাইল কল রেকর্ড, লেনদেনসংক্রান্ত তথ্যসহ অন্যান্য প্রাসঙ্গিক আলামত তদন্তকারী কর্মকর্তার কাছে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সূত্র জানায়, প্রকাশিত প্রতিবেদনে সাবেক দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, আর্থিক লেনদেন এবং ক্ষমতার অপব্যবহারের যে অভিযোগ উত্থাপিত হয়েছে, সেগুলোর সত্যতা যাচাইয়ের লক্ষ্যে তদন্ত চলছে। তদন্তে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তির বক্তব্য, নথিপত্র ও অন্যান্য তথ্য পর্যালোচনা করা হবে।এদিকে, অভিযোগকারী পক্ষও জানিয়েছে যে তাদের কাছে থাকা বিভিন্ন তথ্য-প্রমাণ, নথি, অডিও ও ভিডিও রেকর্ড যথাসময়ে তদন্তকারী কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে। তারা আশা প্রকাশ করেছেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক সোনার বাংলাদেশ বরাবরই জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ঘটনায়ও সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য সংগ্রহের চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্তে নতুন কোনো তথ্য বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বের সঙ্গে ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, তদন্ত চলমান থাকায় অভিযোগের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হয়নি। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park