1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় জামায়াতে ইসলামীর কর্মীরা আব্দুল খালেক নিহত, ২০ নেতাকর্মী আহত ‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়া ছেলেপেলেদের যদি রাস্তায় পাওয়ায় যায়, তাহলে তাদের ধরা হবে,

দৈনিক সোনার বাংলাদেশে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন প্রেরণার পরিচালক শম্পা গোস্বামী বিরুদ্ধে বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা ও মানবাধিকার সংশ্লিষ্টদের তদন্ত শুরু

  • আপডেট সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা:
সাতক্ষীরাভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘প্রেরণা’ এবং এর পরিচালক শম্পা গোস্বামী (চ্যাটার্জী)-কে ঘিরে বিভিন্ন অভিযোগ ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে দৈনিক সোনার বাংলাদেশে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে নতুন করে তৎপরতা শুরু হয়েছে বলে দাবি করা হচ্ছে।
দৈনিক সোনার বাংলাদেশের অনুসন্ধানী প্রতিবেদনে ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, ভোটার পরিচয়পত্র, ব্যাংক হিসাবসংক্রান্ত কাগজপত্র, পোস্ট অফিসের সঞ্চয় হিসাব, সম্পত্তি ক্রয়-বিক্রয়সংক্রান্ত দলিল, ভ্রমণসংক্রান্ত তথ্যসহ বিভিন্ন নথিপত্রের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। পাশাপাশি এসব তথ্যের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয় বাসিন্দা ও অভিযোগকারীরা।
প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নিয়ে গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে অনুসন্ধান/তদন্তের উদ্যোগ নেওয়ার কথা জানা গেছে। একই সঙ্গে মানবাধিকার সংশ্লিষ্ট মহল থেকেও অভিযোগগুলো খতিয়ে দেখার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
সূত্রগুলোর ভাষ্য, একজন ব্যক্তি কিংবা একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট নথিপত্র, আর্থিক লেনদেন, পরিচয়সংক্রান্ত তথ্য এবং সম্পত্তির কাগজপত্র যাচাই করা প্রয়োজন। অভিযোগগুলো সত্য হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং অভিযোগের সত্যতা না মিললে সংশ্লিষ্টদের অব্যাহতি—দুই ক্ষেত্রেই নিরপেক্ষ তদন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে, দৈনিক সোনার বাংলাদেশের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশ্ন থাকলেও সেগুলোর পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত হয়নি। এবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নথিপত্র যাচাই করে প্রকৃত তথ্য বের করবে—এমন প্রত্যাশা তাদের।
সংশ্লিষ্ট মহল মনে করছে, অভিযোগের প্রকৃতি বিবেচনায় এনজিও বিষয়ক ব্যুরো, দুর্নীতি দমন কমিশন (দুদক), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মানবাধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত যাচাই-বাছাই হলে অভিযোগগুলোর প্রকৃত চিত্র স্পষ্ট হতে পারে।
তবে শম্পা গোস্বামী বা ‘প্রেরণা’র বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে কোনো আদালত বা তদন্তকারী সংস্থার চূড়ান্ত সিদ্ধান্ত এখনো প্রকাশিত হয়নি। ফলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব অভিযোগকে অভিযোগ হিসেবেই দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তেই নির্ধারিত হবে অভিযোগগুলোর সত্যতা কতটুকু।দৈনিক সোনার বাংলাদেশের অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশিত নথিপত্র ও তথ্য-উপাত্তের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্ত ও বক্তব্য সামনে এলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park