1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

দৈনিক যশোর বার্তা সংবাদ প্রকাশের পর পাটকেলঘাটায় সরকারি জায়গার অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলেন কমিশনার ও নায়েব

  • আপডেট সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

সাতক্ষীরা অফিস:, সাতক্ষীরা
সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটার সরুলিয়া ইউনিয়নে সরকারি জমি দখলের অভিযোগে সংবাদ প্রকাশের পর প্রশাসনের তৎপরতা শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, সংবাদটি দৈনিক যশোর বার্তা পত্রিকায় প্রকাশিত হওয়ার পর সরকারি কমিশনার ও নায়েব ঘটনাস্থলে গিয়ে ওই জায়গার অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাটকেলঘাটা গরু হাটখোলা এলাকায় সরকারি জমি দখলের অভিযোগ তুলে সম্প্রতি একটি সংবাদ প্রকাশিত হয়। অভিযোগ ছিল, সরুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ রানা ওই জায়গা দখল করে সেখানে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছিলেন।
সংবাদটি প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে সরকারি কমিশনার ও নায়েব ঘটনাস্থলে উপস্থিত হয়ে দখল করা অংশে নির্মিত স্থাপনা ভেঙে দেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে সরকারি ওই জায়গা নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ ও আলোচনা চলছিল। সংবাদ প্রকাশের পর প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, “সরকারি জায়গা জনগণের সম্পদ। কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে সেটি দখল করার চেষ্টা করে, তাহলে প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।”
এদিকে সচেতন মহল মনে করছে, সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের এমন পদক্ষেপ ভবিষ্যতে অবৈধ দখলদারদের জন্য সতর্কবার্তা হয়ে থাকবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park