1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

দৈনিক যশোর বার্তা’র মফস্বল সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান

  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ বার পঠিত

নিক যশোর বার্তা’র সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীন বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিশেষ করে বিভাগীয় শহর খুলনা এবং যশোর থেকে সব থেকে বেশি সংবাদপত্র প্রকাশিত হয়। আমাদের এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে হবে। রং চং লাগিয়ে সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ তথা রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ হলো গণমাধ্যম। সকল অপশক্তির বিরুদ্ধে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে অসঙ্গতিগুলো তুলে ধরে প্রকৃত সত্যটা প্রকাশ করতে হবে। কোন পেশী শক্তির কাছে মাথা নত করা থেকে বিরত থাকার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।আজ সকালে দৈনিক যশোর বার্তা’র মফস্বল সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক সহকারী অধ্যাপক ইয়াকুব আলী, সহকারী সাহিত্য সম্পাদক এম হাসান মাহমুদ, দৈনিক প্রতিদিনের কন্ঠের বার্তা সম্পাদক জহুরুল ইসলাম, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভি, বিশেষ প্রতিবেদক মালিকুজ্জামান কাকা, জ্যেষ্ঠ প্রতিবেদক এনামুল কবির, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী, সিনিয়র সহ-সভাপতি শেখ মাহতাব হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাহিদ, সহ সাধারণ সম্পাদক এস এম জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বাচ্চু, কোষাধ্যক্ষ মোল্লা অবায়দুর রহমান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোল্লা মহব্বত আলী, দপ্তর সম্পাদক সোহেল রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন হোসাইন, সাহিত্য সম্পাদক কবি সাইফুদ্দিন সাইফুল, কার্যনির্বাহী কমিটির সদস্য পলাশ হোসেন হৃদয়, অধ্যক্ষ নওয়াব আলী, ইবাদুল ইসলাম, প্রধান চিত্রশিল্পী সানোয়ার আলম সানু, ফটো সাংবাদিক জহির আহমেদ, নিজস্ব প্রতিবেদক কল্যাণ রায় (জয়ন্ত), রেজাউল করিম সাগর প্রমুখ। সভায় কতিপয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১১ নভেম্বর ‘২৫ পত্রিকাটি ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।মতবিনিময় সভা শেষে পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীন মফস্বল সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান এবং প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেন। শপথ গ্রহণ শেষে সকলে মধ্যাহ্ন ভোজে অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park