নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাতক্ষীরাবাসীসহ সমগ্র দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সাংবাদিক মোহাম্মদ মুজাহিদ।তিনি বর্তমানে দৈনিক যশোর বার্তা পত্রিকার সহ সম্পাদক, দৈনিক সোনালী বার্তা পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি, সাতক্ষীরা তথ্য পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং অভয়নগর পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। এক মাস সিয়াম সাধনার পর ঈদের এই আনন্দঘন মুহূর্তে সবাই যেন পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সৌহার্দ্যের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, ঈদের শিক্ষা আমাদের মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, যাতে তারাও ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে।
শেষে তিনি মহান আল্লাহ তায়ালার কাছে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে সাতক্ষীরাবাসীসহ সমগ্র দেশবাসীকে আবারও পবিত্র ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক