1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

তৃতীয় শ্রেণির এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ-দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

অনলাইন সংস্কর-রাজবাড়ীর পাংশা পৌরসভার মৌকুরি মোল্লাপাড়া গ্রামে আমগাছ থেকে আম পাড়ার অভিযোগে তৃতীয় শ্রেণির এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।নির্যাতনের শিকার শিশুটির নাম রাফি (১০)। সে মৌকুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। বর্তমানে সে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।ভুক্তভোগী শিশুর বাবা মো. রবিউল ইসলাম জানান, খেলাধুলার ফাঁকে রাফি ও তার বন্ধুরা প্রতিবেশী শামীম সরদারের আমগাছ থেকে কয়েকটি আম পাড়ে। এ ঘটনায় শামীম সরদার রাফিকে ধরে এনে তার বাড়ির আঙিনায় একটি গাছের সঙ্গে গামছা দিয়ে বেঁধে মারধর করেন।তিনি বলেন, “শামীম আমাকে ফোনে হুমকি দিয়েছিল, তাই আমি সেখানে যেতে সাহস করিনি।” পরে স্থানীয়রা রাফিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এবং এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনার পর অভিযুক্ত শামীম সরদার ও তার পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, তাদের বসতঘরে তালা ঝুলছিল।পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন বলেন, “মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রাফিকে হাসপাতালে আনা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, বিশেষ করে বাম পা ও পিঠে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ভর্তি রাখা হয়েছে।এ ঘটনায় শিশুর বাবা পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে, তবে অভিযুক্ত বাড়িতে অনুপস্থিত ছিল। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park