1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় জামায়াতে ইসলামীর কর্মীরা আব্দুল খালেক নিহত, ২০ নেতাকর্মী আহত ‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়া ছেলেপেলেদের যদি রাস্তায় পাওয়ায় যায়, তাহলে তাদের ধরা হবে,

তালা হাসপাতালের আরএমও ডাঃ নয়ন নারী কেলেঙ্কারির অভিযোগে বদলী, ঠেকাতে দৌড়ঝাপ শুরু!

  • আপডেট সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২১৯ বার পঠিত

ষ্টাফ রিপোর্টার:সাতক্ষীরার তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ খালিদ হাসান নয়ন নারী কেলেঙ্কারির অভিযোগে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়েছে। বদলী ঠেকাতে লক্ষ লক্ষ টাকার মিশন নিয়ে ঢাকাতে অবস্থান করছেন বলে জানা গেছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, চাকুরী জীবনের শুরুতে ডাঃ খালিদ হাসান নয়ন মেডিকেল অফিসার হিসেবে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরে দলীয় প্রভাব খাঁটিয়ে সম্পূর্ণ গাঁয়ের জোরে সিনিয়রদের টপকিয়ে আরএমও পদ বাগিয়ে নেন। এই সুযোগে পদের প্রভাব কাজে লাগিয়ে একজন নারী মেডিকেল অফিসারের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি জানাজানি হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উপর ক্ষেপে যান এবং তাকে তাড়াতে উঠে পড়ে লেগে যান। একপর্যায়ে সাংবাদিকদের সংবাদ প্রকাশে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা সহ স্থানীয় রাজনৈতিক নেতাদের দিয়ে হয়রানি করতে থাকেন। এসময় ডাঃ রাজিব সরদার নারী কেলেঙ্কারির ঘটনা উর্দ্ধতোন কর্তপক্ষ কে লিখিতভাবে অবিহিত করেন। এর কিছু দিন পরে ডাঃ রাজিব সরদারের বদলীর আদেশ হয়। সেই অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর ৪৫.০১.০০০০.০০০.০০৪.২৫.০০০২.২৫.৬৮.৯০৮ স্বারকে পরিচালক (প্রশাসন) ডাঃ এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত পত্রে ডাঃ খালিদ হাসান নয়ন কে শর্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলীর আদেশ দেন। এদিকে ডাঃ নয়নের তালায় নিজস্ব চেম্বার থাকায় ও ব্যক্তিগত সুযোগ সুবিধার কারণে অন্যত্রে বদলী হওয়ায় ক্ষেপে যান। বদলী আদেশ পরিবর্তন করতে বর্তমান কর্মস্থলে যোগদান না করে লক্ষ লক্ষ টাকার মিশন নিয়ে ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে। এরআগে ডাঃ নয়ন আরএমও থাকা কালীল সময়ে তালা হাসপাতালের রুগী ওয়ার্ডের ১০ টি এসি চুরি হয়। অদ্যবধী তার কোনো তদন্ত করা হয়নি। দলীয় প্রভাবে প্রশাসনিক ক্ষমতা তার হাতে থাকলেও নৈশপ্রহরী সহ কেহই নিজ দ্বায়িত্ব পালন করেনি। প্রশানিক কাঠামো ভেঙে পড়ে, রোগী ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে সেবা না পেয়ে ফিরে যায়। অধিকাংশ ডাক্তার অফিস না করে বিভিন্ন ক্লিনিকে দ্বায়িত্ব পালন করেন। হাসপাতালের ষ্টাফ ঔষধ সরিয়ে ফেলার কারণে দরিদ্র অসুস্থ ব্যক্তিরা ঔষধ পায় না।নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি বলেন, হাসপাতালের একজন নারী ডাক্তারের সাথে তার অবৈধ সম্পর্ক আছে। সে স্থানীয় হওয়ার কারণে কাহারও মূল্যায়ন করে না। তার যথেচ্ছা চলার কারণে হাসপাতালে কোনো শৃঙ্খলা নেই। তাকে অন্যত্র বদলীর কারণে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানান তারা।
এবিষয়ে জানতে চাইলে ডাঃ নয়ন বলেন, আমি বাইরে আছি। আমাকে বদলী করা হয়েছে সত্য তবে আমার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ খুবই দুঃখজনক। আমি কখনো এ ধরনের কাজের সাথে জড়িত ছিলাম না। মিথ্যা অভিযোগ তুলে আমাকে অপমানিত করা হয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park