1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

তালা মরুগাছা সাহাপুর গ্রামের মাদক ব্যবসায়ী আলমগীর বেপরোয়া প্রকাশ্য মাদক বিক্রি করার অভিযোগ

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নের সাহাপুর গ্রামের বাইটুর ছেলে আলমগীরের বিরুদ্ধে প্রকাশ্যে ইয়াবা ও গাঁজা বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা করে আসছেন, যার ফলে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগ রয়েছে, আলমগীরের মাদক ব্যবসার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই তিনি ক্ষিপ্ত হয়ে ভয়ভীতি প্রদর্শন, অকথ্য ভাষায় গালিগালাজ, লাঞ্ছিত করা এবং হত্যার হুমকি দিয়ে থাকেন। এ কারণে অনেকেই ভয়ে তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে সাহস পান না।
এলাকাবাসীর আরও অভিযোগ, দিনের পাশাপাশি রাতেও তার মাদক বেচাকেনা চলতে দেখা যায়। প্রকাশ্যে ইয়াবা ও গাঁজা বিক্রির কারণে স্কুল-কলেজপড়ুয়া তরুণদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা পুরো সমাজের জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে।
সাহাপুরবাসী দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালিয়ে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষী প্রমাণিত হলে আলমগীরের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।বিঃদ্রঃ প্রতিবেদনটি স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রস্তুত; অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া হলে তা প্রকাশ করা হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park