1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাসের অপসারণ এর দাবিতে আইনজীবীদের জরুরী সভা কালিগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ মহিলা কারবারি আটক সাতক্ষীরা কলারোয়া উপজেলা ভাদয়ালিতে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে

তালা পাটকেলঘাটা যুবদলের নেতা আটক – দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৯০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:
২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বিএনপির সমাবেশ থেকে সহিংসতা চালিয়ে পুলিশ হত্যা, পুলিশ ও সাংবাদিকদের ওপর নির্বিচারে হামলার অভিযোগে গত ১৯ নভেম্বর রবিবার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ অভিযান চালিয়ে পাটকেলঘাটা ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে থেকে পাটকেলঘাটা যুবদলের দূর্ধর্ষ ক্যাডার এবং সরুলিয়া যুবদল নেতা শাহিনুর গাজী কে আটক করে র‍্যাবের একটি আভিযানিক দল। ২৮ অক্টোবরে রাজধানীতে বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডে সে নেতৃত্বে ছিল। এছাড়াও বিভিন্ন সময়ে কৌশলে রাষ্ট্রবিরোধী নাশকতা মূলক কর্মকাণ্ড সহ সাতক্ষীরা যুবদলের বড় আর্থিক যোগানদাতা ও নাশকতার নেতৃত্ব দেয়। র‍্যাব আটককৃত শাহিনুর কে পাটকেলঘাটা থানায় পাঠালে ২০ নভেম্বর সোমবার দুপুরে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। শাহিনুর গাজী পাটকেলঘাটা থানার তৈলকুপী গ্রামেলেয়াকাত গাজীর ছেলে।

ঘটনার বিস্তারিত জানা যায়, তৈলকুপী গ্রামের দুর্ধর্ষ যুবদল ক্যাডার শাহিনুর গাজীর পিতা লেয়াকাত গাজী ২০১৩-১৪ সালের দিকে প্রধান মন্ত্রী শেখ হাসিনার বক্তব্য চলার সময় লাথি মেরে টেলিভিশন ভেঙে ফেলেন বলে এলাকাবাসী জাবান। শাহিনুর গাজীর বড় ছেলে পারভেজ শাওন(২০) পাটকেলঘাটা ছাত্রদলের রাজনৈতির সাথে জড়িত এবং শাহিনুরের বড় ভাই সাতক্ষীরা দেওয়ানী কোর্টের জারিকারক আলমগীর হোসেন গোপনে জামায়াতে ইসলামীর রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত বলে জানা গেছে। এছাড়াও প্রতারক শাহিনুর গাজী নিজেকে মুহুরী দাবি করে জমির রেকর্ড সংশোধন করে দেওয়ার নাম করে তালা ও পাটকেলঘাটা এলাকার মানুষের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে তার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা টাকা ফেরত পাওয়ার জন্য বিভিন্ন ব্যক্তির কাছে ঘুরছে। দুর্ধর্ষ যুবদল ক্যাডার নাশকতাকারী শাহিনুর গাজী কে দ্রুত গ্রেফতার করায় প্রশাসনের প্রতি আওয়ামীলীগের নেতা কর্মী সহ ভুক্তভোগী এলাকাবাসী ধন্যবাদ জ্ঞাপন করেন ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান
Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park