1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

তালা উপজেলা প্রেসক্লাবের নির্মাণাধীন কাজ দুর্বৃত্ত কর্তৃক ভাঙচুর ঘটনাস্থল পরিদর্শনে থানার ওসি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৭২ বার পঠিত

মোঃ আকবর হোসেন তালা( সাতক্ষীরা) সংবাদদাতা’সাতক্ষীরার তালা বাজার সংলগ্ন নদীর ধারে কফি হাউজ সংলগ্ন নির্মাণাধীন তালা উপজেলা প্রেসক্লাবের নতুন গাঁথুনীতে দুর্বৃত্তদের ভাঙচুরের ঘটনা ঘটেছে। অজানা দুর্বৃত্ত ও সন্ত্রাসী কর্তৃক রাতের আঁধারে প্রেসক্লাবের নির্মাণাধীন অংশের নতুন গাঁথুনী ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।ঘটনার পর তালা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তালা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে পুলিশঅভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১২ মে) দুপুরে তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি নির্মাণকাজের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেন এবং উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন, সিনিয়র সহ-সভাপতি শামীম খান, সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আব্দুল মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আঃ কুদ্দুস পাড়, সহ-দপ্তর সম্পাদক আবু সাঈদ, প্রচার সম্পাদক মোখলেছুর রহমান, তথ্য প্রচার বিষয়ক সম্পাদক – জোহর হোসেন সাগর, জমির উদ্দিন মোল্লাসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, “অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”এ ঘটনায় তালা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ তালা এসপি সার্কেল,সাতক্ষীরা পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং এর সাথে জড়িত দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বর্তমানে প্রেসক্লাবের নির্মাণকাজ চলমান রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park