1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

তালায় সাংবাদিক নাজমুল হাসানের বাড়িতে হামলার অভিযোগ সংবাদ প্রকাশের জেরে সশস্ত্র হামলার দাবি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা জেলার তালা উপজেলার গোপালপুর এলাকায় সরকারি গাছ চুরি করে বিক্রয়ের ঘটনার সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিকের বাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে।ভুক্তভোগী সাংবাদিক নাজমুল হাসান অভিযোগ করেন, তিনি গোপালপুরে সরকারি গাছ কেটে বিক্রির ঘটনায় একটি সংবাদ প্রকাশ করেন। এর জেরে জামায়াতের দেলোয়ার ও ফেরদৌসের নেতৃত্বে শিবিরের কিছু কর্মী গভীর রাতে তার বাড়িতে হামলা চালায় বলে তিনি দাবি করেন।
অভিযোগে বলা হয়, অভিযুক্তদের মধ্যে আব্দুল্লাহ ও তামিমসহ প্রায় ৪০–৫০ জন দেশীয় অস্ত্র, গেছো দা ও জিআই পাইপ নিয়ে রাত ১২টা ২১ মিনিটের দিকে তার বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
সাংবাদিক নাজমুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা দ্রুত সরে পড়ে।
ঘটনার বিষয়ে স্থানীয় থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park