তালায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত – দৈনিক সোনার বাংলাদেশ
আপডেট সময় :
মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
১৯৭
বার পঠিত
নব কুমার দে(সাতক্ষীরা থেকে) সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১ নং ধানদিয়া ইউনিয়নের ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকাল ৫.৩০ টায় শুভাষবৈরাগীর গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।উক্ত ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন পঙ্কজ কুমার দাশ ও সঞ্চালনা করেন প্রভাষক আনন্দ কুমার মণ্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখা সভাপতি বিশ্বজিৎ সাধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তালা উপজেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক ঘোষ স্বরজিৎ কুমার,সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ইন্দ্রজিত দাশ বাপ্পী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাদের যে ৭ টি দাবি আছে তার মধ্যে অর্পিত সম্পত্তি আইন২০১২ সালে যেটি করা হয়েছিল তার বাস্তবায়ন এখনো হয়নি।আমাদের এই ৭টি দাবি যতদিন আদায় না হবে ততদিন আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্দোলন করে যাব, এই বলে তার বক্তব্য শেষ করেন।এই সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হন পঙ্কজ কুমার দাশ। সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন প্রভাষক আনন্দ কুমার মণ্ডল। অনুষ্ঠানে নব গঠিত সভাপতি ও সাধারণ সম্পাদক এক সাথে বসে অন্যান্য ৫১ সদস্য বিশিষ্ট কমিটি তৈরি করা হবে।