1. admin@dailyksonarbangladesh.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় পুলিশের তৎপরতায় সাইবার প্রতারণায় হারানো ৬ লাখ ২০ হাজার টাকা উদ্ধার সাতক্ষীরার রাষ্ট্রদ্রোহী মামলা থেকে রক্ষা পেতে কোটি টাকার মিশন? শম্পা গোস্বামীর দৌড়ঝাঁপ আওয়ামী লীগের এমপির স্বামী আবুল কালাম আজাদ দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মেয়ে রুপিয়া আক্তার রিমা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা চুকনগর-খর্নিয়া এলাকায় ইজিবাইক ও ট্রাক থেকে অর্থ আদায়ের অভিযোগ, থামবে কবে? এসআই মুন্সী পারভেজ হাসানকে ঘিরে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ; ৪৩৬টি ইজিবাইক থেকে মাসে ৩০০ টাকা করে আদায়ের দাবি, ট্রাক থেকেও টাকা নেওয়ার অভিযোগ কালীগঞ্জে পুরোনো ভিডিও ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা, দুই ফেসবুক আইডিকে ঘিরে আলোচনা জামায়াত-বিএনপিকে রক্ষার প্রতিদান, চাকরি হারালেন শ্যামল মুখার্জী! তালার কৃতী সন্তান সাবেক অতিরিক্ত ডিআইজিকে ঘিরে এলাকায় শোকের ছায়া সাতক্ষীরার আলোচিত এনজিও মালিক শম্পা গাসামি রাষ্ট্রদ্রোহ ও অর্থ পাচার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে আবারও নাশকতার পরিকল্পনার অভিযোগ শম্পা গাসামির বিরুদ্ধে সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় জামায়াতে ইসলামীর কর্মীরা আব্দুল খালেক নিহত, ২০ নেতাকর্মী আহত ‘সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়া ছেলেপেলেদের যদি রাস্তায় পাওয়ায় যায়, তাহলে তাদের ধরা হবে,

তালায় নায়েব হেলাল উদ্দিনকে ঘিরে নতুন অভিযোগ খলিশখালীর ৯ নম্বর ওয়ার্ডে গাছ বিক্রির ৭০ হাজার টাকা কোথায়?

  • আপডেট সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, তালা, সাতক্ষীরা:
সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে রাস্তার পাশেই গাছ বিক্রির ৭০ হাজার টাকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ অর্থের হিসাব ও ব্যবহার নিয়ে অভিযোগের তীর উঠেছে নায়েব হেলাল উদ্দিনের দিকে। তবে গাছগুলো কার মালিকানাধীন ছিল, কারা বিক্রি করেছেন, বিক্রির অর্থ কে গ্রহণ করেছেন এবং অর্থ সরকারি বা সংশ্লিষ্ট তহবিলে জমা হয়েছে কি না—এসব বিষয় এখনো কোন তথ্যপ্রমন দেখাতে পারেনি নায়েব হেলাল।
গাছ বিক্রির ৭০ হাজার টাকার হিসাব কোথায়?
অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হচ্ছে, খলিশখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে গাছ বিক্রির সিদ্ধান্ত কীভাবে নেওয়া হয়েছিল, বিক্রির অনুমতি ছিল কি না এবং বিক্রির অর্থ কোথায় জমা দেওয়া হয়েছে। অভিযোগে উল্লিখিত ৭০ হাজার টাকা যদি যথাযথ হিসাবে জমা না হয়ে থাকে, তাহলে তার দায় কার—এ বিষয়টিও তদন্তের মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন।
স্থানীয়দের মধ্যে এ নিয়ে প্রশ্ন তৈরি হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত অভিযোগটি গুরুত্বের সঙ্গে যাচাই করা। বিক্রির রসিদ, অনুমোদনপত্র, অর্থ গ্রহণের প্রমাণ এবং হিসাবের খাতা পরীক্ষা করলেই প্রকৃত ঘটনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।
আগের অভিযোগের সঙ্গে নতুন প্রশ্নখলিশখালী এলাকায় নায়েব হেলাল উদ্দিনকে ঘিরে আগেও ঘুষ ও দুর্নীতিসংক্রান্ত অভিযোগের কথা আলোচনায় এসেছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হচ্ছে। তবে আগের অভিযোগগুলোর সুনির্দিষ্ট নথি ও তদন্তের হয়নি। ফলে এসব অভিযোগের সত্যতা যাচাই করা জরুরি।
নিরপেক্ষ তদন্তের দাবিগাছ বিক্রির অর্থের বিষয়ে ওঠা অভিযোগ তদন্ত করে প্রকৃত হিসাব প্রকাশের জন্য সংশ্লিষ্ট ভূমি প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। গাছ বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, বিক্রির অনুমতি, অর্থ গ্রহণ ও জমার নথি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।
অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং অভিযোগের পক্ষে প্রমাণ না মিললে সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থানও স্পষ্ট করা জরুরি।
একই সঙ্গে নায়েব হেলাল উদ্দিনের বলেন এসব দেখিয়ে কোন লাভ হবে না আমার বড় নেতা আছে বলে ফোনটা কেটে দেয়

জনস্বার্থে প্রশ্ন: খলিশখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে গাছ বিক্রির ৭০ হাজার টাকা কোথায় জমা হয়েছে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর স্বচ্ছ হিসাব প্রকাশ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park