1. admin@dailyksonarbangladesh.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, কালীগঞ্জে বিএনপি’র পেশাজীবী দলের কমিটি গঠন সম্পন্ন শফিক- সভাপতি, লিটন- সাধারণ সম্পাদক নির্বাচিত নড়াইলের লোহাগড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিকদের হেনস্তার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নড়াইলে মাদকদ্রব্যসহ স্ত্রী আটক, স্বামী পলাতক শ্যামনগরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জলাশয়ে পোনা মাছ অবমুক্তি বহু পুরুষের সাথে ‎শারিরীক মেলামেশায় জরায়ু অপরেশন নায়েব শর্মিষ্ঠার ‎* জরায়ু কাটাহলেও থেমে নেই অবাধ মেলামেশা । ‎* ডজন খানেক প্রেমের সত্যতা মিলেছে। * স্বামী অক্ষম হওয়ায় তরুণ যুবক তার্গেট নিজের নিজের অপকর্ম ধামাচাপা দিতে সাংবাদিকের নামে মামলা? মীর শাহীনকে ঘিরে পুরোনো মামলার নথি, ব্যবসা ও পরিচয় নিয়ে নানা প্রশ্ন তালা কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক হাফিজুর রহমান সরকারি ওষুধ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন, ব্যক্তিগত ফার্মেসি পরিচালনার অভিযোগ রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার অংশ হিসেবে ভারতসহ ১০টি দেশের ওপর সর্বোচ্চ শতভাগ পর্যন্ত আমদানি শুল্ক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড

তামাক চাষ পরিহার করে গম ও ভুট্টা চাষ করতে হবে -দৈনিক সোনার বাংলাদেশ

  • আপডেট সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

মাটি মামুন রংপুর।

চরাঞ্চলের উন্নয়নের জন্য প্রয়োজন সমবায়ভিত্তিক চাষ।
এজন্য আধুনিক সমবায় সমিতি গঠন করতে হবে।
বাংলাদেশের কৃষিখাতকে সমবায়ের আওতায় আনতে হবে, যাতে কৃষকের সার, বীজ ও কীটনাশক প্রয়োগে অসুবিধা না হয়।

গতকাল শনিবার (১১ মে) রংপুরের গংগাচড়া উপজেলার পূর্ব ইচলী চরে তামাক চাষ অধ্যুষিত অঞ্চলে তামাকের পরিবর্তে গম ও ভুট্টা উৎপাদন কর্মসূচির আওতায় ফসল কাটা-মাড়াই উৎসব ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক মো. খুরশীদ ইকবাল রেজভী।

প্রতিমন্ত্রী উত্তরাঞ্চলের মঙ্গা প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উত্তরাঞ্চলের মঙ্গা দূরীভূত হয়েছে।
সরকারের কৃষি প্রণোদনার ফলে চরাঞ্চলের জমিগুলোতে বছরে তিনবার ফসল উৎপাদন হচ্ছে।
বাংলাদেশের মানুষের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসা থাকায় দেশে সর্বত্র উন্নয়নের ছোঁয়া লেগেছে।

তামাক চাষ প্রসঙ্গে তিনি বলেন, তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
তাই তামাক চাষ পরিহার করে চরাঞ্চলে গম ও ভুট্টা চাষ করতে হবে।
চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সমবায় ব্যাংক সহজ শর্তে কৃষকদের ঋণ প্রদান করবে।
এ ছাড়া সমন্বিত চর উন্নয়ন প্রকল্প, টেকসই সোলার প্রজেক্ট ও বজ্রপাত নিরোধক প্রকল্প গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের টেকনিক্যাল উপদেষ্টা একেএম জাকারিয়া প্রমুখ।

অনুষ্ঠানে গংগাচড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমীন, গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, স্থানীয় নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, কৃষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষক সমাবেশের পূর্বে প্রতিমন্ত্রী বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ও সুইসকন্ট্যাক্ট কর্তৃক চরাঞ্চলে বাস্তবায়নাধীন এমফোরসি প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং একটি ভ্রাম্যমাণ সোলার সেচপাম্প উদ্বোধন করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ দৈনিক সোনার বাংলাদেশ
Theme Customized By Shakil IT Park